মামলা বাণিজ্য ও  চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ান - কাউন্সিলর পদপ্রার্থী শাহাদাত হোসেন রুবেল

জিকে সোহাগ, সিটি রিপোর্টার
مشاركة على Eidok
মামলা বাণিজ্য ও  চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ান - কাউন্সিলর পদপ্রার্থী শাহাদাত হোসেন রুবেল
الصورة: مجمّعة

ঢাকা সিটি  করপোরেশনের ৫০ নাম্বার ওয়ার্ড তথা যাত্রাবাড়ীর মঙ্গলকামি সকল শ্রেণী পেশার সাধারণ জনগণকে, মামলা বাণিজ্য ও  চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে  রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী শাহাদাত হোসেন রুবেল। 

তিনি বলেন একটু চোখ কান খুলে দেখেন,জুলাই অভ্যুত্থানের পর থেকে এই অল্প কয়দিনের মধ্যে, যাত্রাবাড়ীর কিছু নেতা গাড়ী- বাড়ির মালিক হয়ে গেছে। যারা রাজনীতির জন্য জেল খেটে নিজেকে এবং পরিবারকে কষ্ট দিয়েছেন, আপনাদের মত সাধারন ও ত্যাগী কর্মীরা নির্বাচনের আগ পর্যন্ত নেতাদের কাছ থেকে কিছুটা মূল্যায়ন পাবেন। কিন্তু নির্বাচনের পর আর আপনাদের খবর নিবে না। 

নির্বাচিত হওয়ার পর সুবিদাভোগী কিছু টাকা ওয়ালারা নেতার আত্মীয়স্বজনের পকেট ভারী করে, তারা আঙুল ফুলে কলাগাছ বনে যাবেন। নেতাকে যে যত বেশি অর্থ দিয়ে নেতার তোষামোদি করতে পারবেন, নেতা তাকে সেরকম মূল্যায়ন করে তার পাশের চেয়ারে বসাবেন।

তিনি আরও বলেন, নির্বাচনের পর সাধারন মানুষ ও
ত্যাগী কর্মীরা আত্মীয়স্বজনদের দাপটে নেতার কাছে যেতে পারেনা। সুবিধাভোগীরা নেতাদের ভুল পথে নিয়ে জান। এটাই কিন্তু বাংলাদেশের রাজনীতির চিরাচরিত নিয়ম। তাই আর্থিকভাবে দুর্বল সাধারন কর্মীরা সতর্ক হয়ে যান। আপনারা শুধু মিছিল মিটিং করার জন্যই থাকবেন। 

তিনি দুঃখ প্রকাশ করে বলেন "কথাগুলো আমার  ব্যক্তিগত মতামত। পূর্বের ইতিহাস থেকেই আমার এই কথা গুলো। আমি কোন নেতা নই,সকলের সাথেই আমার একটা সুসম্পর্ক আছে। আমি একটা দল কে সমর্থন করি কিন্তু কোন দল বা নেতার অন্ধ ভক্ত না। আমি কোন অন্যায়কে সমর্থন করি না। আর চাঁদাবাজি করে অবৈধ অর্থের মালিকও আমি হতে চাই না। আমি আমার বাবার মত দলমত নির্বিশেষে এই এলাকার সাধারণ মানুষের সর্বদা ভালো চাই।"

উল্লেখ্য, শাহাদাত হোসেন রুবেল ঢাকা সিটি করপোরেশনের ৫০ নাম্বার ওয়ার্ড তথা যাত্রাবাড়ী এলাকার ক্লিন ইমেজের একজন জনবান্ধন তরুণ নেতা। যিনি যাত্রাবাড়ীর সাবেক কাউন্সিলর মরহুম আমির হোসেনের সুযোগ্য সন্তান। তিনি যাত্রাবাড়ী এলাকার যুবকদের আইডল হিসেবে খ্যাত। তার বাবা একজন ন্যায়পরায়ণ সামাজিক বিচারক ছিলেন। তাই যাত্রাবাড়ী এলাকার জনগণের আশা-ভরসার কেন্দ্রস্থল তিনি। বিগত স্বৈরাচারী সরকারের আমলে তিনি কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহন করে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার আগ-মুহুর্তে সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীকে নির্বাচিত করান। তিনি স্বৈরাচারী সরকারের আমলের একজন নির্যাতিত নেতা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প آخر ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 84 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন آخر বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 129 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা آخر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 126 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ آخر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 165 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল آخر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 175 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় آخر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 161 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন آخر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 126 Views