নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর দিবস পালিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর দিবস পালিত

Bijoy Chandra Das avatar   
Bijoy Chandra Das
নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর দিবস পালিত
নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর দিবস পালিত
ছবি: সংগৃহীত

নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুরে ১৯৭১ সালে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।..

 

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় সীমান্তবর্তী কলমাকান্দায় ঐতিহ্যবাহী নাজিরপুর যুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

১৯৭১ সালের ২৬ জুলাই জেলার সীমান্ত অঞ্চলে কলমাকান্দার নাজিরপুরে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে অনুষ্ঠিত হয়েছিল এক তুমুল যুদ্ধ। দুই পক্ষের মরণপণ যুদ্ধে শহীদ হন সাতজন বাঙালি বীর মুক্তিযোদ্ধা। তাঁদের ত্যাগের মহিমায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার পালন করা হয়েছে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস।

 

 নাজিরপুর স্মৃতিসৌধে,লেংগুরায় শহীদদের সমাধিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সবশেষে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অপরদিকে,কলমাকান্দার লেংগুরা ফুলবাড়ি দুর্যোগ আশ্রয় কেন্দ্রে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোনা অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) সুখময় সরকারসহ কর্মকর্তাগণ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। 

 

 আলোচনায় বক্তব্য রাখেন,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক আব্দুল মান্নান তালুকদার, উপজেলা বিএনপি’র সভাপতি এম.এ খায়ের, বীর মুক্তিযোদ্ধা মোতামেম ইসলাম, ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম, উপজেলা মহিলা দলের নেত্রী কলি আক্তার, কলমাকান্দা থানার ওসি মো. লুৎফর রহমান, লেংগুরা ইউপি বিএনপি’র সভাপতি হালিম হাওলাদার, উপজেলা এনসিপির নেতা আবু কাওসার, উপজেলা যুবদলের আহায়ক জহিরুল ইসলাম জহির প্রমুখ।

 

এ যুদ্ধে শহীদ হয়েছেন ডা. আবদুল আজিজ (নেত্রকোনা), মো. ফজলুল হক (নেত্রকোনা), মো. ইয়ার মাহমুদ (মুক্তাগাছা, ময়মনসিংহ), ভবতোষ চন্দ্র দাস, মো. নূরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস, মো. জামাল উদ্দিন (জামালপুর)। 

 

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, ময়মনসিংহ, মুক্তাগাছা, জামালপুর ও নেত্রকোনা জেলার বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, উপজেলার বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ।

 

 

Nema komentara


News Card Generator