রাণীশংকৈলে ২টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১জন ও আহত-২ | আই নিউজ বিডি

রাণীশংকৈলে ২টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১জন ও আহত-২

রাণীশংকৈলে ২টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১জন ও আহত-২..


হাসিনুজ্জামান মিন্টু,,
স্টাফ রিপোর্টার:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হাড়িয়া এলাকায় দুটি মোটরসাইকেল মুখোম..
Podijeli na Eidoku
রাণীশংকৈলে ২টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১জন ও আহত-২
Foto: arhiva

রাণীশংকৈলে ২টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১জন ও আহত-২..

 

 

হাসিনুজ্জামান মিন্টু,, 

স্টাফ রিপোর্টার:

 

 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হাড়িয়া এলাকায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তপন রায় (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২৫ জুলাই ) সকাল সাড়ে ১১টার দিকে রাণীশংকৈল-হরিপুর আঞ্চলিক মহাসড়কে হাড়িয়া মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতিতে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মোটরসাইকেল আরোহী তপন রায়কে মৃত ঘোষণা করেন। আহত অন্য ২ জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়। নিহত তপন রায় উপজেলার বলিদ্বারা এলাকার তেঘরিয়া গ্রামের রঞ্জিত রায়ের ছেলে। আহতরা হলেন, উপজেলার বাঁশবাড়ি গ্রামের জুলস অনন্ত রায়ের ছেলে ফুল চন্দ্র রায়(২৮) ও হরিপুর উপজেলার পতনডুবা গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুল আলিম (২২)। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Komentari 0

Nema komentara

povezani članci

লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের Politika লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের 50 Views নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে Politika নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 120 Views গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি Politika গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 69 Views আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা Politika আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 48 Views পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর Politika পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 56 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের Politika নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 69 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politika নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 99 Views