জয়পুরহাট

জয়পুরহাটে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত

****
Eidok पर शेयर करें
জয়পুরহাটে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত
फ़ोटो: संग्रहीत

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে “সায়েন্স অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) জয়পুরহাট সরকারি কলেজের একাডেমিক কাম এক্সামিনেশন হলে এই প্রোগ্রাম আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সময় শিবিরের জেলা সভাপতি তারেক হোসেন বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। এই সংগঠন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে বদ্ধপরিকর। আজকের এই প্রোগ্রাম প্রমাণ করে যে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি বুদ্ধিদীপ্ত সংগঠন। আমাদের নিয়ে অনেকে খারাপ মন্তব্য করেন। সেসব বন্ধু সংগঠনকে আমরা বলি আসুন, ভালো কাজের প্রতিযোগিতা করি। এই দেশটাকে আমরা সবাই মিলে গড়ি।”

রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেজবাহুল ইসলাম মুরাদ বলেন, “ছাত্র শিবিরের এই আয়োজনে আমি খুব খুশি। আমি ভালো পরীক্ষা দিয়েছি এবং ভালো ফলাফল আশা করছি।”

একজন অভিভাবক আজিজুল ইসলাম বলেন,
আমার মেয়ে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে। ছাত্র শিবিরের এই উদ্যোগ ও সুশৃঙ্খল পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়েছি। আশা করি ভবিষ্যতে আরও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

প্রোগ্রামটি নবম-দশম (ক গ্রুপ) ও একাদশ-দ্বাদশ (খ গ্রুপ) দুই পর্যায়ে ভাগ করা হয়েছে। দুই গ্রুপ থেকে মোট ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।  প্রথম পুরস্কার সনদ ও ক্রেস্টসহ ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার সনদ ও ক্রেস্টসহ ৩ হাজার টাকা, তৃতীয় পুরস্কার সনদ ও ক্রেস্টসহ ২ হাজার টাকা, চতুর্থ থেকে দশম পর্যন্ত সনদ ও ক্রেস্টসহ ১ হাজার টাকা। বাকী ১০ জনকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা, জ্ঞান অনুশীলন ও ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করেছে বলে জানান অভিভাবক ও শিক্ষকরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক ज़िला समाचार মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 13 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ ज़िला समाचार সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 40 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা ज़िला समाचार আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 49 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ ज़िला समाचार বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* ज़िला समाचार বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 93 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী ज़िला समाचार ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 54 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা ज़िला समाचार জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 56 Views