রেসলিং দুনিয়ার মহাতারকা হাল্ক হোগান আর নেই | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রেসলিং দুনিয়ার মহাতারকা হাল্ক হোগান আর নেই

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
রেসলিং দুনিয়ার মহাতারকা হাল্ক হোগান আর নেই
রেসলিং দুনিয়ার মহাতারকা হাল্ক হোগান আর নেই
ছবি: সংগৃহীত
পেশাদার রেসলিংয়ের ইতিহাসে অবিস্মরণীয় নাম হাল্ক হোগান, যিনি টেরি জিন বোলিয়া নামেও পরিচিত, চলে গেলেন না ফেরার দেশে..

বৃহস্পতিবার, ৭১ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ক্লিয়ারওয়াটার শহরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লুডব্লুই)।

ডব্লুডব্লুই এক বিবৃতিতে জানায়, “ডব্লুডব্লুই হল অব ফেমার হাল্ক হোগানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ১৯৮০-এর দশকে রেসলিংকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দেওয়ার পেছনে তাঁর অবদান ছিল অপরিসীম। পপ কালচারের আইকন হিসেবে তিনি ছিলেন একজন কিংবদন্তি। তাঁর পরিবার, বন্ধু ও অসংখ্য ভক্তদের প্রতি আমাদের গভীর সমবেদনা।”

ফ্লোরিডা পুলিশ জানায়, হোগানের বাসায় হার্ট অ্যাটাকের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত সেখানে ছুটে যায়। পরে তাঁকে স্থানীয় মর্টন প্লান্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

১৯৮০-এর দশকে পেশাদার রেসলিংয়ের স্বর্ণযুগে হাল্ক হোগান ছিলেন এর পোস্টারবয়। তাঁর বিখ্যাত বক্তব্য “Say your prayers and eat your vitamins” এবং পেশির গর্বে উচ্চারিত ‘২৪ ইঞ্চি পাইথন’—তাঁকে করে তুলেছিল এক জনপ্রিয় সাংস্কৃতিক প্রতীক। রিংয়ের বাইরে সিনেমা, টিভি শো এবং বিজ্ঞাপনেও দেখা মিলেছে তাঁর, যা রেসলিংকে জনপ্রিয় মূলধারায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

তবে ক্যারিয়ারের শেষদিকে হোগান কিছু বিতর্কেও জড়িয়ে পড়েন। ২০১৫ সালে একটি বর্ণবাদী মন্তব্য সংবলিত ভিডিও ফাঁস হওয়ার পর তাঁকে ডব্লুডব্লুই থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। সেই সময় হোগানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই বছর ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়ায় গকার মিডিয়ার বিরুদ্ধে করা মামলায় তিনি জয়ী হন এবং আদালত থেকে ১১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ পান, যা শেষ পর্যন্ত গকারকে দেউলিয়া করে দেয়। এই মামলা যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ও ব্যক্তিগত গোপনীয়তা আইন সম্পর্কিত আলোচনায় দীর্ঘ সময় ধরে জায়গা করে নেয়।

Bakhtiar S.
Bakhtiar S. 1 year ago
Wrestling তো সাজানো game!
0 0 Responder
Mostre mais


News Card Generator