রাণীশংকৈলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশ গ্রহণের দাবীতে মানববন্ধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাণীশংকৈলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশ গ্রহণের দাবীতে মানববন্ধন..

আব্দুল্লাহ আল নোমান avatar   
আব্দুল্লাহ আল নোমান
রাণীশংকৈলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশ গ্রহণের দাবীতে মানববন্ধন..
রাণীশংকৈলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশ গ্রহণের দাবীতে মানববন্ধন..
ছবি: সংগৃহীত
****

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও।।
রাণীশংকৈলে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন সোসাইটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই ) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদের মুল ফটকের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলার প্রায় অর্ধশত বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক,অভিভাবক সহ শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন, কিন্ডারগার্টেন সোসাইটির উপজেলা সভাপতি সহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক মতিউর রহমান, শিক্ষক জয়নুল ইসলাম, আবু সাঈদ, সোহেল রানা ও আজাদ আলী প্রমুখ।
এসময় বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় সুযোগ থেকে বঞ্চিত করে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫  অনুষ্ঠিত হতে যাচ্ছে। পত্রটি বৈষম্য মুলক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন বক্তারা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান কে স্বারক লিপি প্রদান করেন কিন্ডারগার্টেন সোসাইটি।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator