শিক্ষার্থীদের বাঁচাতে জীবন দিলেন মাহরিন, সমাধিতে শ্রদ্ধা জেলা… | আই নিউজ বিডি

শিক্ষার্থীদের বাঁচাতে জীবন দিলেন মাহরিন, সমাধিতে শ্রদ্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপার

ঢাকার উত্তরা এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত সাহসী শিক্ষিকা মাহরিন চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।..
Eidok-এ শেয়ার
শিক্ষার্থীদের বাঁচাতে জীবন দিলেন মাহরিন, সমাধিতে শ্রদ্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপার
ছবি: সংগৃহীত

আজ বুধবার (২৩ জুলাই) সকালে জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মাহরিন চৌধুরীর পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তিনি বলেন, “মাহরিন চৌধুরী ছিলেন আত্মত্যাগ ও সাহসিকতার প্রতীক। জাতি তার এই অবদান চিরকাল স্মরণে রাখবে।”

জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং মাহরিনের পরিবারের সদস্যরা।

গত ২১ জুলাই উত্তরার একটি স্কুল ভবনের উপর বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই মাহরিন চৌধুরী শিক্ষার্থীদের জীবন রক্ষায় সাহসিকতার সঙ্গে এগিয়ে যান। ধোঁয়া আর আগুনের ভেতর থেকে একাধিক শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হলেও, তিনি নিজেই মারাত্মকভাবে দগ্ধ হন।

পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টার পর মৃত্যুবরণ করেন মাহরিন চৌধুরী। তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান চিকিৎসকরা।

পরদিন মঙ্গলবার (২২ জুলাই) নিজ গ্রাম জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন İlçe Haberleri বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি İlçe Haberleri মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 61 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু İlçe Haberleri প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় İlçe Haberleri মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি İlçe Haberleri রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি İlçe Haberleri খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু İlçe Haberleri রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 56 Views