শিক্ষার্থীদের বাঁচাতে জীবন দিলেন মাহরিন, সমাধিতে শ্রদ্ধা জেলা… | আই নিউজ বিডি

শিক্ষার্থীদের বাঁচাতে জীবন দিলেন মাহরিন, সমাধিতে শ্রদ্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপার

ঢাকার উত্তরা এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত সাহসী শিক্ষিকা মাহরিন চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।..
Eidok-এ শেয়ার
শিক্ষার্থীদের বাঁচাতে জীবন দিলেন মাহরিন, সমাধিতে শ্রদ্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপার
ছবি: সংগৃহীত

আজ বুধবার (২৩ জুলাই) সকালে জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মাহরিন চৌধুরীর পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তিনি বলেন, “মাহরিন চৌধুরী ছিলেন আত্মত্যাগ ও সাহসিকতার প্রতীক। জাতি তার এই অবদান চিরকাল স্মরণে রাখবে।”

জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং মাহরিনের পরিবারের সদস্যরা।

গত ২১ জুলাই উত্তরার একটি স্কুল ভবনের উপর বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই মাহরিন চৌধুরী শিক্ষার্থীদের জীবন রক্ষায় সাহসিকতার সঙ্গে এগিয়ে যান। ধোঁয়া আর আগুনের ভেতর থেকে একাধিক শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হলেও, তিনি নিজেই মারাত্মকভাবে দগ্ধ হন।

পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টার পর মৃত্যুবরণ করেন মাহরিন চৌধুরী। তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান চিকিৎসকরা।

পরদিন মঙ্গলবার (২২ জুলাই) নিজ গ্রাম জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত اخبار منطقه খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 51 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী اخبار منطقه ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 35 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ اخبار منطقه ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 40 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার اخبار منطقه সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 38 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু اخبار منطقه চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 71 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা اخبار منطقه চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 38 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ اخبار منطقه চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 66 Views