জলেয়ারমারঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের… | আই নিউজ বিডি

জলেয়ারমারঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল

সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার
مشاركة على Eidok
জলেয়ারমারঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল
الصورة: مجمّعة

রাজধানীর মাইলস্টোন কলেজে শিক্ষার্থীদের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় কক্সবাজারের মহেশখালী উপজেলার জলেয়ারমারঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয় এক বিশেষ দোয়া মাহফিল। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই আয়োজনে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাইছার লিটন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, যা করেন নবম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ রাকিব। পরে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইংরেজি বিষয়ের শিক্ষক নূর মোহাম্মদ বাবুল।

প্রধান শিক্ষক মোহাম্মদ কাইছার লিটন বলেন, “জাতীয় দুর্যোগ কিংবা শোকের মুহূর্তে শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতি, মানবিকতা ও দায়বদ্ধতা গড়ে তোলার জন্য এমন উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। আজকের আয়োজন শিক্ষার্থীদের অন্তরকে স্পর্শ করবে এবং তারা একটি দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে উঠবে।”

তিনি আরও বলেন, “জলেয়ারমারঘাট আদর্শ উচ্চ বিদ্যালয় সবসময় দেশ ও জাতির কল্যাণে, মানুষের দুঃখে-সুখে পাশে থাকবে—এমন অঙ্গীকার আমাদের রয়েছে।”

এসময় বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, এমন শোকাবহ ঘটনায় আমাদের হৃদয় ব্যথিত। দেশের যে প্রান্তেই এমন বিপর্যয় ঘটুক না কেন, শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আমাদের দায়িত্ব হলো শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা।

দোয়া মাহফিলে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পুরো আয়োজনটি ছিল গভীর শ্রদ্ধা ও নীরব অনুভূতির এক প্রকাশ, যা শিক্ষার্থীদের মনে জাতির জন্য কিছু করার তাগিদ জাগিয়ে তোলে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা آخر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 26 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ آخر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল آخر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় آخر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন آخر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন آخر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 119 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন آخر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 123 Views