আমাদের কলিজার টুকরো ফুলের শিশুরা,আমাদের গৌরব প্রিয় তরুণ সৈনিক, আমাদের বিবেকে নাড়া দেয়া সম্মানিত শিক্ষক, এবং নিরীহ ভদ্র অভিভাবক -
যাদেরকে আমরা হারিয়েছি এবং যারা দগ্ধ অবস্থায় বিছানায় পড়ে আছেন -
তাদের সকলের এ মার্মান্তিক সেক্রিফাইসের বিনিময়ে আমাদের জাতীয় বিবেকে তাওবার চাবুক পড়ুক!
আল্লাহতাআ'লা মুসিবত সংক্রান্ত বয়ানকে নানা আঙ্গিকে আমাদের জন্য কুরআনুল করীমে তুলে ধরেছেন। বিচক্ষণ মু'মেনের জন্য যেখানে রয়েছে মনস্তাত্ত্বিক প্রশান্তির পাশাপাশি করণীয় নির্দেশনা।
আমরা গভীর আন্তরিকতা, মানবিক চেতনা এবং আধ্যাত্মিকতা দিয়ে পরিস্থিতি মোকাবেলা না করে বস্তুবাদী অতিকথন, হুজুগে বিশৃঙ্খলা আর ফালতু রাজনৈতিক পর্যবেক্ষণে পড়ে আছি পুরো সময়জুড়ে।
শোকের গাম্ভীর্য দৃশ্যমান না হয়ে এখানে দেখা দিলো কিছু অযাচিত সামাজিক, রাজনৈতিক কোলাহল।
সবর, তওবা, ইস্তগফার, ক্ষিপ্র উদ্যোগ, দ্রুত সিদ্ধান্ত, উন্নততর সেবা অতঃপর সামগ্রিক বিশ্লেষণ ও পরিকল্পনা - এসব স্মার্ট ও আধ্যাত্মিক অনুশীলনের স্থলে দেখতে হলো কি একটা অস্থিরতা!
জাতীকে এক বার্তায় বুঝ দেয়ার মত নেই কোন রাজনৈতিক আদর্শ লিডার, কোন আধ্যাত্মিক রাহবার!
এখন আবার দেখবেন সময় সামনের দিকে গড়াবে আর তার তালে তালে শান্ত হয়ে যাবে ঐসব হুজুগে আবেগ। বাকি থাকবেনা কোন রকম উদ্যোগের ধারাবাহিকতা। এর মধ্যে চলে আসবে নতুন ইস্যু। ঘটনা থেকে শিক্ষা নেয়ার বিষয়টা থেকে যাবে অধরা, অগম্য।
হে মহান আল্লাহ্! তাদেরকে জান্নাতবাসী করুন!
আর আমাদেরকে তাওবা ও শুভবুদ্ধির তাওফিক দান করুন!! آمين