জাকের-মেহেদী জুটিতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জাকের-মেহেদী জুটিতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
জাকের-মেহেদী জুটিতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের
জাকের-মেহেদী জুটিতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের
ছবি: সংগৃহীত
জিতলেই সিরিজ নিশ্চিত—এমন গুরুত্বপূর্ণ ম্যাচে 'উইনিং কম্বিনেশন' ভেঙে একাদশে দুই পরিবর্তন এনেছিল বাংলাদেশ। তবে সেই সিদ্ধান্ত মোটেই কাজে আসেনি..

মঙ্গলবার (২২ জুলাই) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে টাইগাররা গুটিয়ে যায় মাত্র ১৩৩ রানে।

 

নতুন করে ওপেনিংয়ে সুযোগ পাওয়া নাঈম শেখ আবারও হতাশ করেছেন। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফাহিম আশরাফকে স্কুপ করতে গিয়ে উইকেটকিপারের হাতে ধরা পড়েন তিনি। ৭ বলে মাত্র ৩ রান করে ফেরেন ডাগআউটে। শ্রীলঙ্কার বিপক্ষে আগের সিরিজে চার নম্বরে খেলিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। এবার পছন্দের পজিশনেও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হলেন।

 

অন্যপ্রান্তে নিয়মিত সঙ্গীকে না পেয়ে ম্লান ছিলেন পারভেজ হোসেন ইমনও। জ্বলে উঠতে পারেননি তিনিও। এরপর দ্রুত সাজঘরে ফিরে যান অধিনায়ক লিটন দাস। পঞ্চম ওভারের প্রথম বলে সালমান মির্জার শিকার হয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন লিটন, রান করেন মাত্র ৮।

 

চাপে থাকা ইনিংস আরও চাপে পড়ে যখন রান আউটে কাটা পড়েন তাওহীদ হৃদয়। মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। সেই বিপর্যয় থেকে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন জাকের আলী ও শেখ মেহেদী হাসান। ধীরগতিতে খেললেও গুরুত্বপূর্ণ সময়ে ইনিংস ধরে রেখে জাকের তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত ৪৮ বলে ৫৫ রান করেন এই উইকেটকিপার ব্যাটার।

Keine Kommentare gefunden


News Card Generator