বালিয়াডাঙ্গীতে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান ও গমের প্রচারে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বালিয়াডাঙ্গীতে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান ও গমের প্রচারে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত..

মোঃ ইলিয়াস আলী avatar   
মোঃ ইলিয়াস আলী
বালিয়াডাঙ্গীতে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান ও গমের প্রচারে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত..
বালিয়াডাঙ্গীতে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান ও গমের প্রচারে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
আরডিআরএস এর আয়োজনে জিংঙ্ক ধান শীর্ষক আলোচনা সভা চেষে শিক্ষক ও শিক্ষার্থীদের ছবি..
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
 
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে 'রিয়েক্টস-ইন' প্রজেক্টের আওতায় 'জিংক ধান ও জিংক গম' শীর্ষক "স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম" অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (২২ জুলাই) আরডিআরএস (RDRS) আয়োজনে ও পরিচালনায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম" অনুষ্ঠিত হয়।
 
এ সময় পৃথক দুটি বিদ্যালয়ের মধ্যে লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান ও বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রিএক্টস-ইন প্রজেক্টের টেকনিক্যাল অফিসার মোজাম্মেল শেখ।
 
এছাড়াও অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও বক্তব্য প্রদান করেন।
 
এসময় দুটি প্রতিষ্ঠানে ৪০০ জনেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
 
বক্তারা জিংক ধান ও গমের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক গমের রুটি ও জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
 
نظری یافت نشد


News Card Generator