যশোরের ঝিকরগাছায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে রক্তক্ষয়ী সংঘর্ষ: হাতের… | আই নিউজ বিডি

যশোর

যশোরের ঝিকরগাছায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে রক্তক্ষয়ী সংঘর্ষ: হাতের কব্জি বিচ্ছিন্ন, ঢাকায় রেফার লাল্টু

🖋️ প্রতিবেদক: রাসেল মাহমুদ।।
যশোরের ঝিকরগাছায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে ভয়াবহ সংঘর্ষ! দেশীয় অস্ত্রের হামলায় এক নেতার হাতের কব্জি বিচ্ছিন্ন, মাথা ও ঘাড়ে গুরুতর জখম। রাজনৈতিক প্রতিহিংসা ও অনল..
Share on Eidok
যশোরের ঝিকরগাছায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে রক্তক্ষয়ী সংঘর্ষ: হাতের কব্জি বিচ্ছিন্ন, ঢাকায় রেফার লাল্টু
Photo: collected

 

যশোরের ঝিকরগাছা উপজেলায় বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আরাফাত হোসেন লাল্টু (৩৫) নামে এক কর্মীর হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তার মাথা ও ঘাড়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও পরে ঢাকায় রেফার করা হয়।

রোববার (২০ জুলাই) রাত ৮টার পর উপজেলার চান্দেরপোল মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নীর অনুসারী গোন্নানগর গ্রামের আরাফাত হোসেন লাল্টু ও রুবেলের সঙ্গে বিরোধ চলছিল সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু অনুসারী মিজান, সোহাগ ডাক্তার, রশিদ ও রেজাদের।

সংঘর্ষের শুরু হয় রুবেলকে ধরে আনার পর। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান লাল্টু, সঙ্গে ছিলেন তার বাবা মতলেব হোসেন ও ফুফাতো ভাই মামুন। এ সময় মিজান, সোহাগ ডাক্তার, রশিদ ও রেজা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে লাল্টুর ওপর হামলা চালায়। দা ও চাইনিজ কুড়ালের আঘাতে লাল্টুর ডান হাতের কব্জি অর্ধেক বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা ও ঘাড়ে মারাত্মক জখম হয়।

লাল্টুর দুলাভাই শাহাজান জানান, তাকে বাঁচাতে গেলে লাল্টুর বাবা ও মামুনও হামলার শিকার হন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে লাল্টুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসকদের বরাতে তিনি জানান, কব্জি কেটে ফেলতে হতে পারে।

এ ঘটনায় পালানোর সময় স্থানীয় জনতা হামলাকারী মিজান চক্রকে ধাওয়া করলে রশিদ নামে একজন আহত হন এবং পরে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী বলেন, “মিজান, সোহাগ, রশিদ ও রেজাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাল আত্মসাৎসহ নানা অভিযোগ রয়েছে। তাদের অনেকেই দল থেকে বহিষ্কৃত। এই চক্রের অপকর্মের প্রতিবাদ করায় লাল্টুর ওপর হামলা হয়েছে।”

অন্য একটি সূত্র জানায়, সম্প্রতি উপজেলা বিএনপির অভ্যন্তরীণ নির্বাচনে সাবিরা সুলতানা মুন্নীর কাছে মোর্তজা এলাহী টিপু পরাজিত হওয়ার পর থেকেই দলীয় কোন্দল ও প্রতিহিংসার রাজনীতি চরমে ওঠে।

এ বিষয়ে সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপুর বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এটি রাজনৈতিক প্রতিহিংসা ও অনলাইন জুয়াকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

 

Comments 0

No comments found

Related News Articles

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Other নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 26 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Other নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Other সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Other সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Other শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Other গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 119 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Other ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 123 Views