<span;>যশোরে সাইবার প্রতারণার বিরুদ্ধে পুলিশের বড় সাফল্য: উদ্ধারকৃত… | আই নিউজ বিডি

যশোর

<span;>যশোরে সাইবার প্রতারণার বিরুদ্ধে পুলিশের বড় সাফল্য: উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ হস্তান্তর

****
I-share sa Eidok
<span;>যশোরে সাইবার প্রতারণার বিরুদ্ধে পুলিশের বড় সাফল্য: উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ হস্তান্তর
Larawan: kuha mula sa arkibo

✍️রাসেল মাহমুদ।।
সাইবার অপরাধ দমনে আবারও বড় সাফল্য দেখিয়েছে যশোর জেলা পুলিশ। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও লাইভ ইনভেস্টিগেশন সেল (LIC)-এর যৌথ অভিযানে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোন, ইমো ও হোয়াটসঅ্যাপ আইডি, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান উপকরণ উদ্ধারপূর্বক ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২১ জুলাই ২০২৫) সকাল ১০:৩০টায় যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। যশোর জেলার পুলিশ সুপার জনাব রওনক জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ অর্থ প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন—
“প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে মানুষকে আরো বেশি সচেতন হতে হবে। অনলাইন বা মোবাইল ডিভাইস ব্যবহারে অসাবধানতা প্রতারণার সুযোগ তৈরি করে দেয়। জনগণ সচেতন হলে প্রতারণা অনেকাংশে প্রতিরোধ সম্ভব।”মোবাইল ফোন: ৫২টি, ইমো আইডি পুনরুদ্ধার: ০৮টি, হোয়াটসঅ্যাপ আইডি রিকভারি: ১৫টি, উদ্ধারকৃত নগদ অর্থ (বিকাশসহ): ২,৭৫,০০০/- টাকা, উদ্ধারকৃত ভিকটিম: ২৫ জন, অস্ত্র উদ্ধারপূর্বক মামলা রুজু ও গ্রেফতার: ৪ জন, প্রতারক শনাক্ত ও গ্রেফতার, নগদ অর্থ: ৮০,০০০/- টাকা, ০১টি মোটরসাইকেল, ০৪ জন আসামি এই সাফল্যের মাধ্যমে আবারও প্রমাণিত হলো, সাইবার অপরাধ দমনে যশোর জেলা পুলিশের দক্ষতা, সততা এবং দায়িত্বশীলতার প্রতি অঙ্গীকার কতটা দৃঢ়। পুলিশ সুপার উপস্থিত সাংবাদিক ও সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতনতা অবলম্বনের পরামর্শ দেন এবং বলেন, “অপরাধ যতই আধুনিক হোক, আইনের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়।”সাইবার অপরাধ দমন ও প্রতারক চক্রকে রুখতে হলে পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতাই একান্ত প্রয়োজন।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 20 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 39 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 71 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views