ফটিকছড়ির এমপি পদপ্রার্থী শাহজাহান ইসলামাবাদীর হাটহাজারীতে শীর্ষ… | আই নিউজ বিডি

ফটিকছড়ির এমপি পদপ্রার্থী শাহজাহান ইসলামাবাদীর হাটহাজারীতে শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে মতবিনিময়

আজগর সালেহী
Eidok-এ শেয়ার
ফটিকছড়ির এমপি পদপ্রার্থী শাহজাহান ইসলামাবাদীর হাটহাজারীতে শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে মতবিনিময়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে শুরু হয়েছে প্রচার-প্রচারণা, দোয়া-মাহফিল, মতবিনিময় ও সামাজিক যোগাযোগের নানা উদ্যোগ। মাঠে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। ভোটারদের আস্থা অর্জনে তারা অংশ নিচ্ছেন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নানা কার্যক্রমে।

এই ধারাবাহিকতায় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জনপ্রিয় ওলামা সমর্থিত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও নেজামে ইসলাম পার্টি মনোনীত আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী গতকাল (২০ জুলাই) হাটহাজারীর শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

তিনি বাংলাদেশের প্রাচীন ও বৃহৎ কওমি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারীর নায়েবে মুহতামিম আল্লামা মুফতি জসিমউদ্দীনসহ প্রতিষ্ঠানের দায়িত্বশীল ও জ্যেষ্ঠ ওলামায়ে কেরামের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আলোচনায় ওলামায়ে কেরাম দেশ ও জনগণের কল্যাণে ন্যায়ভিত্তিক নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি একজন দ্বীনদার, সৎ, সমাজসেবী ও জননন্দিত প্রার্থী হিসেবে শাহজাহান ইসলামাবাদীর ভূয়সী প্রশংসা করেন।

এসময় নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুফতি মুহাম্মদ আলী, মাওলানা জুনাইদ বিন জালাল, মাওলানা এনাম কুতুবী,  কেন্দ্রীয় সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, ও মাওলানা এম. নিজাম উদ্দিনসহ অন্যান্য ওলামা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, আল্লামা শাহজাহান ইসলামাবাদী ইতোমধ্যেই ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, দোয়া মাহফিল ও ওলামা-জনতার সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী মাঠে সাড়া ফেলেছেন। তার প্রার্থিতাকে ঘিরে এলাকায় এক ধরনের প্রত্যাশা ও আস্থা তৈরি হয়েছে।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার Politik মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 37 Views টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ Politik টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 27 Views সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Politik সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 131 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politik আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 58 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politik কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 72 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politik যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 114 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politik কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 119 Views