ফটিকছড়ির এমপি পদপ্রার্থী শাহজাহান ইসলামাবাদীর হাটহাজারীতে শীর্ষ… | আই নিউজ বিডি

ফটিকছড়ির এমপি পদপ্রার্থী শাহজাহান ইসলামাবাদীর হাটহাজারীতে শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে মতবিনিময়

আজগর সালেহী
Eidokでシェア
ফটিকছড়ির এমপি পদপ্রার্থী শাহজাহান ইসলামাবাদীর হাটহাজারীতে শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে মতবিনিময়
写真:提供

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে শুরু হয়েছে প্রচার-প্রচারণা, দোয়া-মাহফিল, মতবিনিময় ও সামাজিক যোগাযোগের নানা উদ্যোগ। মাঠে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। ভোটারদের আস্থা অর্জনে তারা অংশ নিচ্ছেন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নানা কার্যক্রমে।

এই ধারাবাহিকতায় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জনপ্রিয় ওলামা সমর্থিত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও নেজামে ইসলাম পার্টি মনোনীত আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী গতকাল (২০ জুলাই) হাটহাজারীর শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

তিনি বাংলাদেশের প্রাচীন ও বৃহৎ কওমি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারীর নায়েবে মুহতামিম আল্লামা মুফতি জসিমউদ্দীনসহ প্রতিষ্ঠানের দায়িত্বশীল ও জ্যেষ্ঠ ওলামায়ে কেরামের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আলোচনায় ওলামায়ে কেরাম দেশ ও জনগণের কল্যাণে ন্যায়ভিত্তিক নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি একজন দ্বীনদার, সৎ, সমাজসেবী ও জননন্দিত প্রার্থী হিসেবে শাহজাহান ইসলামাবাদীর ভূয়সী প্রশংসা করেন।

এসময় নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুফতি মুহাম্মদ আলী, মাওলানা জুনাইদ বিন জালাল, মাওলানা এনাম কুতুবী,  কেন্দ্রীয় সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, ও মাওলানা এম. নিজাম উদ্দিনসহ অন্যান্য ওলামা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, আল্লামা শাহজাহান ইসলামাবাদী ইতোমধ্যেই ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, দোয়া মাহফিল ও ওলামা-জনতার সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী মাঠে সাড়া ফেলেছেন। তার প্রার্থিতাকে ঘিরে এলাকায় এক ধরনের প্রত্যাশা ও আস্থা তৈরি হয়েছে।

コメント 0

コメントがありません

関連記事

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 政治 (せいじ) নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 16 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 政治 (せいじ) নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 54 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 政治 (せいじ) পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 39 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 政治 (せいじ) টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 56 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 政治 (せいじ) গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 53 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 政治 (せいじ) গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 80 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 政治 (せいじ) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 61 Views