বাঘাইছড়ির মাতাব্বর পাড়ায় বিদ্যুৎ সংযোগ: উন্নয়নের নতুন দিগন্ত | আই নিউজ বিডি

বাঘাইছড়ির মাতাব্বর পাড়ায় বিদ্যুৎ সংযোগ: উন্নয়নের নতুন দিগন্ত

রাঙ্গামাটির বাঘাইছড়ির মাতাব্বর পাড়ায় বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশি ৩০টি পরিবার; সমাজসেবক রবিউল হোসেনের উদ্যোগে সম্ভব হলো এই অগ্রগতি।..
Eidok-এ শেয়ার
বাঘাইছড়ির মাতাব্বর পাড়ায় বিদ্যুৎ সংযোগ: উন্নয়নের নতুন দিগন্ত
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পশ্চিম মুসলিম বল্কের (নূরালীর দোকান হতে ৯নং ওয়ার্ড মাতাব্বর পাড়া) প্রায় দুই কিলোমিটার ভেতরের একটি ছোট্ট গ্রাম এতদিন থেকেছে অন্ধকারে। চারপাশের এলাকাগুলো বিদ্যুৎ সুবিধা পেলেও প্রায় ৩০টি পরিবার নিয়ে গঠিত এই গ্রামটি ছিল বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত।

 

বিগত সময়গুলিতে স্থানীয় সরকার এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ না নিলেও, সম্প্রতি বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে এলাকাটি। এই উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করেন তরুণ সমাজসেবক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন - চট্টগ্রাম মহানগর শাখার সদস্য মোঃ রবিউল হোসেন। তিনি প্রথমে যোগাযোগ করেন রাঙ্গামাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী জনাব স্বাগত চাকমার সাথে। তাঁর পরামর্শে ও দিকনির্দেশনায় এবং এলাকাবাসীর সক্রিয় সহযোগিতায় সফলভাবে বিদ্যুৎ সংযোগ স্থাপন সম্ভব হয়।

 

মোঃ রবিউল হোসেন বলেন বলেন, এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এবং বাঘাইছড়ি বিদ্যুৎ অফিসের (RI) সুগত দাশ। তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় এলাকাবাসীর বহুদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। তবে এই কাজের শুরুতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, পরিশেষে সফল ভাবে এই উদ্যোগটি সম্পন্ন করতে পেরে অত্যন্ত ভালো লাগছে।

 

স্থানীয়দের মতে, এই বিদ্যুৎ সংযোগ শুধু আলো নয়, নতুন আশার দ্বার খুলে দিয়েছে। শিশুদের পড়ালেখা, পারিবারিক কাজ ও সামাজিক উন্নয়নে এটি হবে এক বড় পরিবর্তনের সূচনা।

 

এই সফলতার পেছনে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোঃ রবিউল হোসেন বলেন, আপনাদের হাত ধরেই হোক বাঘাই

ছড়ির উন্নয়ন।

 

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Otro নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Otro সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 107 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Otro সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Otro শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Otro গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Otro ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Otro সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views