নাগরপুরে টাইব্রেকারে মানিকগঞ্জের জয় | আই নিউজ বিডি

মানিকগঞ্জ

নাগরপুরে টাইব্রেকারে মানিকগঞ্জের জয়

নাগরপুরে স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জমজমাট দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ: টাইব্রেকারে মানিকগঞ্জ গড়পাড়া একাদশের জয়..
Eidok-এ শেয়ার
নাগরপুরে টাইব্রেকারে মানিকগঞ্জের জয়
ছবি: সংগৃহীত

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
“মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হলো মরহুম খন্দকার আবুল কালাম (হুমায়ুন) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ।

সিরাজগঞ্জ বনাম মানিকগঞ্জ জেলার শক্তিশালী দুই দলের মধ্যকার এই হাইভোল্টেজ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম।

প্রথমার্ধে মানিকগঞ্জের গড়পাড়া একাদশ দুর্দান্ত খেলা উপহার দিয়ে দুটি গোল করে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সিরাজগঞ্জ একাদশ। তারা টানা দুটি গোল করে খেলায় সমতা ফেরায়। নির্ধারিত সময় শেষে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে উত্তেজনাপূর্ণ মুহূর্তে মানিকগঞ্জ গড়পাড়া একাদশ এক গোলের ব্যবধানে সিরাজগঞ্জ একাদশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

খেলাকে কেন্দ্র করে মাঠে উপস্থিত ছিল উপচে পড়া দর্শক। টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়ামোদী জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন এ সময়।

ওসি মোঃ রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “খেলাধুলা শুধু শরীর গঠন করে না, বরং যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Спортивные Новости নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 81 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Спортивные Новости শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 114 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Спортивные Новости শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 135 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Спортивные Новости অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 126 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Спортивные Новости শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 100 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Спортивные Новости খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 143 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন Спортивные Новости সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 124 Views