নাগরপুরে টাইব্রেকারে মানিকগঞ্জের জয় | আই নিউজ বিডি

মানিকগঞ্জ

নাগরপুরে টাইব্রেকারে মানিকগঞ্জের জয়

নাগরপুরে স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জমজমাট দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ: টাইব্রেকারে মানিকগঞ্জ গড়পাড়া একাদশের জয়..
Eidok-এ শেয়ার
নাগরপুরে টাইব্রেকারে মানিকগঞ্জের জয়
ছবি: সংগৃহীত

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
“মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হলো মরহুম খন্দকার আবুল কালাম (হুমায়ুন) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ।

সিরাজগঞ্জ বনাম মানিকগঞ্জ জেলার শক্তিশালী দুই দলের মধ্যকার এই হাইভোল্টেজ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম।

প্রথমার্ধে মানিকগঞ্জের গড়পাড়া একাদশ দুর্দান্ত খেলা উপহার দিয়ে দুটি গোল করে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সিরাজগঞ্জ একাদশ। তারা টানা দুটি গোল করে খেলায় সমতা ফেরায়। নির্ধারিত সময় শেষে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে উত্তেজনাপূর্ণ মুহূর্তে মানিকগঞ্জ গড়পাড়া একাদশ এক গোলের ব্যবধানে সিরাজগঞ্জ একাদশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

খেলাকে কেন্দ্র করে মাঠে উপস্থিত ছিল উপচে পড়া দর্শক। টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়ামোদী জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন এ সময়।

ওসি মোঃ রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “খেলাধুলা শুধু শরীর গঠন করে না, বরং যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Notícias Esportivas নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 77 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Notícias Esportivas শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 108 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Notícias Esportivas শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 131 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Notícias Esportivas অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 122 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Notícias Esportivas শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 87 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Notícias Esportivas খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 138 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন Notícias Esportivas সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 122 Views