হাইকোর্ট দেখানোর আগে জুলাই সনদ ঘোষণা করুন: শিবির সভাপতি জাহিদুল | আই নিউজ বিডি

হাইকোর্ট দেখানোর আগে জুলাই সনদ ঘোষণা করুন: শিবির সভাপতি জাহিদুল ..

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
হাইকোর্ট দেখানোর আগে জুলাই সনদ ঘোষণা করুন: শিবির সভাপতি জাহিদুল ..
হাইকোর্ট দেখানোর আগে জুলাই সনদ ঘোষণা করুন: শিবির সভাপতি জাহিদুল ..
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, স্বাভাবিক পন্থায় ক্ষমতায় আসেননি আপনারা (অন্তর্বর্তী সরকার)।..

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতের ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, জুলাই শুধু কষ্টেরই নয়, প্রতিবাদ, প্রতিরোধ ও বিজয়ের প্রতীক। শহীদ পরিবারগুলো বিচারহীনতার এক চরম বাস্তবতার মধ্য দিয়ে দিন পার করছে। জুলাইয়ের যে চেতনা, যে আকাঙ্ক্ষা—তার জন্য এর চেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না।

তিনি বলেন, বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে সন্ত্রাস ও মাদকের আখড়ায় পরিণত করা হয়েছে । অথচ অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হলেও শিক্ষার মৌলিক সংস্কারের জন্য গঠন করা হয়নি একটি কমিশনও। পাশ্চাত্য ও পার্শ্ববর্তী দেশের মূল্যবোধ চাপিয়ে দিয়ে ধ্বংস করা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ।

Keine Kommentare gefunden


News Card Generator