নেত্রকোনায় লেখক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যু দিবস পালন | আই নিউজ বিডি

নেত্রকোনায় লেখক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যু দিবস পালন..

Bijoy Chandra Das avatar   
Bijoy Chandra Das
নেত্রকোনায় লেখক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যু দিবস পালন..
নেত্রকোনায় লেখক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যু দিবস পালন..
ছবি: সংগৃহীত
শনিবার (১৯ জুলাই)দুপুর থেকে বিকাল পর্যন্ত জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের পৈতৃক বাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুর ও জন্মস্থান মাতুলালয়ে ১৩তম মৃত্যু দিবস পালিত হয়েছে।..

 

শনিবার দুপুরে জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদের পৈতৃক বাড়িতে  শহীদ স্মৃতি বিদ্যাপীঠে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক শিক্ষার্থী। 

 

তারপর একটি বর্ণাঢ্য র‌্যালি বিদ্যালয়ের চত্বর থেকে বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক ঘুরে এসে শহীদ স্মৃতি বিদ্যাপীঠে শেষ হয়।

 

শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ শাজাহান জানান, আমরা শিক্ষক শিক্ষার্থীসহ এলাকাবাসী মিলে বরাবরের মতো একটি অনুষ্ঠান করেছি। এতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও শোভাযাত্রা বের করা হয়। সবশেষে উনার বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

 

অপরদিকে জেলার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে লেখকের জন্মস্থান মাতুলালয়ে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

,গত ২০১২ সালে জননন্দিত লেখক হুমায়ূন আহমেদ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান।

 

 

コメントがありません


News Card Generator