সমাবেশস্থলে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান | আই নিউজ বিডি

সমাবেশস্থলে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
সমাবেশস্থলে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
সমাবেশস্থলে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।..

তিনি শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশস্থলে পৌঁছান ।  উদ্যানে প্রবেশের সময় তাকে ঘিরে  রাস্তার দুইপাশে নেতাকর্মীরা স্লোগান দেন। আপ্লুত আমির হাত নেড়ে শুভেচ্ছা জানান। এসময় তাকে হাসিমুখে দেখা গেছে।

ডা. শফিকুর রহমান ছাড়াও সমাবেশে উপস্থিত রয়েছেন দলের শীর্ষ নেতারাও। দুপুর ২টার দিকে আমিরে জামায়াতের সভাপতিত্বে শুরু হবে জাতীয় সমাবেশ। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে জামায়াতের জাতীয় সমাবেশস্থলে এসে পৌঁছান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

প্রসঙ্গত, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

৭ দফা  দাবির মধ্যে রয়েছে— অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো  বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে

Tidak ada komentar yang ditemukan


News Card Generator