হঠাৎ গোপালগঞ্জ অভিমুখে পদযাত্রা কেন, গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছেন… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

হঠাৎ গোপালগঞ্জ অভিমুখে পদযাত্রা কেন, গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছেন এ্যানি

BNP’s Shahid Uddin Chowdhury Annie raised questions over the sudden ‘March to Gopalganj’ rally, suggesting there might be a deeper conspiracy that must be investigated.
Eidok-এ শেয়ার
হঠাৎ গোপালগঞ্জ অভিমুখে পদযাত্রা কেন, গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছেন এ্যানি
ছবি: সংগৃহীত

বিএনপির নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দাবি করেছেন, ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির পেছনে রহস্য আছে। তিনি বলেন, এটি খতিয়ে দেখা দরকার—এর পেছনে হীন উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে।

‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গভীর সন্দেহ প্রকাশ করেছেন। হঠাৎ করেই এমন কর্মসূচি ঘোষণা দেওয়ার পেছনে উদ্দেশ্য কী—তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে জেলা বিএনপির আয়োজনে জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন এ্যানি।

তিনি বলেন, “এনসিপি সারা দেশে জনসংযোগ কর্মসূচি দিলেও হঠাৎ করেই একদিনের ব্যবধানে ‘মার্চ টু গোপালগঞ্জ’ ঘোষণা দিয়ে বসলো। প্রশ্ন হলো, তারা কীভাবে গোপালগঞ্জ গেলো? কীভাবে নিরাপদে ফিরে এলো? এসব বিষয়ে অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন। এর পেছনে কোনো হীন রাজনৈতিক উদ্দেশ্য বা গোপন সমঝোতা রয়েছে কি না—তা জনগণকে জানতে হবে।

এ্যানি আরও বলেন, “মুজিববাদের কবর যদি দিতেই হয়, তবে গোপালগঞ্জে গিয়ে নয়। মুজিববাদের কবর রচনা হয়েছে ১৯৭২, ১৯৭৩, ১৯৭৪, ১৯৭৫ সালে এবং গত ১৭ বছরের শেখ হাসিনার শাসনেই।” তিনি দাবি করেন, এই সময়কালেই মুজিববাদের ব্যর্থতা ও পতনের ইতিহাস তৈরি হয়েছে।

তিনি সরকারের ব্যর্থতা প্রসঙ্গে বলেন, “৫ আগস্টের ঘটনার পর সরকারের প্রধান দায়িত্ব ছিল মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখনও অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি, হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারে কোনো জোরালো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং সরকার নীরব থেকেছে।

এ্যানি আরও অভিযোগ করেন, গোপালগঞ্জ এখন সন্ত্রাসীদের জন্য নিরাপদ এলাকা হয়ে উঠেছে। এমনকি সেনাবাহিনীর সাঁজোয়া যানেও হামলা হয়েছে, সেখানে আগুন দেওয়া হয়েছে। অথচ সরকার এসব ঘটনায় কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এটা অত্যন্ত উদ্বেগজনক ও অশনিসংকেত।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার এবং রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী।

সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান। এসময় তিনি বিএনপির রাজপথের সংগ্রামে জেলা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বক্তারা সরকারবিরোধী আন্দোলনে আরও গতিশীল ও সংঘবদ্ধ হওয়ার তাগিদ দেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, “আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা।”

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Lainnya নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Lainnya সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 107 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Lainnya সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Lainnya শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Lainnya গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Lainnya ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Lainnya সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views