সমাবেশে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণহানি ঘটল জামায়াত নেতার | আই নিউজ বিডি

সমাবেশে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণহানি ঘটল জামায়াত নেতার..

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
সমাবেশে যাওয়ার পথে বাসের ধাক্কায়  প্রাণহানি ঘটল জামায়াত নেতার..
সমাবেশে যাওয়ার পথে বাসের ধাক্কায়  প্রাণহানি ঘটল জামায়াত নেতার..
ছবি: সংগৃহীত
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নিতে যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নিহত হয়েছেন জামায়াতের এক নেতা । ..

ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন একজন। এ ছাড়া ২/৩ জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত মাওলানা আবু সাঈদ (৫২) খুলনার দাকোপ উপজেলার জামায়াত আমির ছিলেন। চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন তিনি। আহতরা হলেন, দলটির কর্মী আনিসুর রহমান ও ইকবাল হোসেন।

দাকোপ পৌর জামায়াতের সেক্রেটারি মো. নজরুল ইসলাম বলেন, ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে গাড়ি পার্কিং করে চা খাচ্ছিলেন। এ সময় আবু সাঈদ দেখতে পান তাদের গাড়ির ব্যানারটি খুলে গেছে। ঠিক করার জন্য তিনি সহ কয়েকজন কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা রয়্যাল পরিবহনের যাত্রীবাহী একটি বাস সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন মাওলানা আবু সাঈদ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator