সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু | আই নিউজ বিডি

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু....

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু....
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু....
ছবি: সংগৃহীত
কোরআন তেলাওয়াত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম পর্ব ।....

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করছেন সাইফুল্লাহ মানসুর। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করছেন সাইমুম শিল্পী গোষ্ঠী । এছাড়া নহদনগরও বিভাগীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

এদিকে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে ঢল নেমেছে মানুষের।

সমাবেশ শুরুর অনেক আগেই আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান প্রায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে অবস্থান করছে হাজার হাজার জামায়াত নেতাকর্মী। সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে এ চিত্র ।

 



Geen reacties gevonden


News Card Generator