ফ্যাসিবাদের পতনে যাত্রাবাড়ীতে মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান স্মরণ করলেন- শিল্প উপদেষ্টা

জিকে সোহাগ, সিটি রিপোর্টার
مشاركة على Eidok
ফ্যাসিবাদের পতনে যাত্রাবাড়ীতে মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান স্মরণ করলেন- শিল্প উপদেষ্টা
الصورة: مجمّعة

 

ফ্যাসিবাদের পতনে যাত্রাবাড়ীতে মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান স্মরণ করলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। 

বৃহস্পতিবার (১৭ জুলাই)  বিকেলে  জুলাই আন্দোলনের অন্যতম প্রতিরোধ ক্ষেত্র, যাত্রাবাড়ী থানার সামনে ‘যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন- জুলাইয়ের গণ-অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতা বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা যে প্রতিরোধ গড়ে তোলেন, সেই প্রতিরোধের কারণেই আজকের এই বাংলাদেশ।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদের পতন হলেও তারা বার বার ফিরে আসার চেস্টা করছে। তাদেরকে প্রতিহত করতে হবে। আমরা যে বাংলাদেশের আকাঙ্খা করেছিলাম সেই বাংলাদেশের আকাঙ্খা বুকে নিয়ে আপনাদের পাশে জুলাইয়ের শেষ থেকে রাস্তায় দাড়িয়েছি। সেই বাংলাদেশের জন্য আমরা স্বপ্ন দেখেছি, যেই বাংলাদেশে আর কখনও শোষন বঞ্চনা ও বৈষম্য থাকবেনা।

শিল্প উপদেষ্টা বলেন, শহীদ পরিবারের সদস্যদের বুকের যেই চাপা আর্তনাদ, একদিন সেই আর্তনাদের জায়গাটা দোয়ায় পরিণত হবে। যেই বাংলাদেশ তরুণদের অকুতোভয় লড়াইয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম দিতে পেরেছে। আপনাদের সবাইকে আবারও সেই বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। 

সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট হলে গোপালগঞ্জের মতো আরও পরিস্থিতি হতে পারে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার পাশাপাশি সব রাজনৈতিক দলের লোকজন যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেন, সেই ঐক্য ধরে রাখার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের হেদায়েতুল্লাহ খান আজাদী,
হেফাজতে ইসলামের আজিজুল হক ইসলামবাদী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, এবি পার্টি মজিবুর রহমান মঞ্জু , ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব, ছাত্র শিবিরের সিবগাতুল্লাহ, ইসলামি স্কলার্স মাওলানা হাবিবুর রহমান মিসবাহ জেএসডির সুব্রত চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক জহিরুদ্দিন মাহমুদ স্বপন, গণফোরামের মুহাম্মাদুল্লাহ মধু,  গণফোরামের সাম্য শাহ, তরুণ সমাজকর্মী রেজাউল করিম আবরার, আগ্রাসন বিরোধী আন্দোলন আলামিন আটিয়া, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী, আপ বাংলাদেশের আলী আহসান জোনায়েদ, বিশিষ্ট শিক্ষাবিদ মাহবুবুর রহমান এবং শহীদ পরিবারের সদস্য সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশাররফ, শহীদ নুর হোসেনের মা নুরুন্নাহার চিনু, শহীদ মিরাজের বাবা আব্দুর রব, আহত লাভলু, শিশু লাবিব হোসেন বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যবৃন্দসহ এবং আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যাত্রাবাড়ী এলাকার স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প آخر ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 84 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন آخر বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 129 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা آخر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 126 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ آخر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 165 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল آخر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 175 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় آخر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 161 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন آخر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 126 Views