বালু উত্তোলন থেকে বেরিয়ে আসুন, কোম্পানীগঞ্জকে রক্ষা করুন -আবদুল হাই… | আই নিউজ বিডি

বালু উত্তোলন থেকে বেরিয়ে আসুন, কোম্পানীগঞ্জকে রক্ষা করুন -আবদুল হাই সেলিম

আবদুল্লাহ আল মামুন : নোয়াখালী প্রতিনিধ
Eidok-এ শেয়ার
বালু উত্তোলন থেকে বেরিয়ে আসুন, কোম্পানীগঞ্জকে রক্ষা করুন -আবদুল হাই সেলিম
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনায় এসেছেন উপজেলার সাবেক বিএনপি সভাপতি আব্দুল হাই সেলিম।  তিনি নতুন উদ্যমে রাজনীতির নতুন নতুন কর্মসূচি নিয়ে চমক এনেছেন।  প্রতিদিন উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে গিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। এর আগে তিনি বিপুল পরিমাণে নেতাকর্মী নিয়ে চরপার্বতী, চর হাজারী নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন।

এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় আব্দুল হাই সেলিম মুছাপুর ক্লোজারের নদীভাঙন এলাকা পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন নেতাকর্মী ও সমর্থক। পরিদর্শনকালে তিনি বামনি বাজার, পেষ্কারহাট ও রংমালা বাজারে পথসভায় বক্তব্য রাখেন।

পথসভায় আব্দুল হাই সেলিম ,বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান। একইসঙ্গে তিনি কোম্পানীগঞ্জে অব্যাহতভাবে বালু উত্তোলনের বিরোধিতা করে বলেন, “বারবার অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হাজারো মানুষ জীবনের ঝুঁকিতে পড়ছে। এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।” 

তিনি আরও বলেন, “মুছাপুর ক্লোজারের নদীভাঙন প্রতিরোধে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। তাদের এই সাহসিক উদ্যোগের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই।”
এদিকে সাবেক সভাপতি আবদুল হাই সেলিম মুছাপুরে আগমন উপলক্ষে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনজুরুল হক বাবর। তার আন্তরিক আপ্যায়নে নেতাকর্মীরা মুগ্ধতা প্রকাশ করেছেন।

আব্দুল হাই সেলিমের নেতৃত্বে আবারো কোম্পানীগঞ্জের রাজনীতিতে নতুন গতি ও আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কে হচ্ছেন?  এই নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে । অনেকে বলছেন কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম দীর্ঘ ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন । তার নেতৃত্বকালে তার বিরুদ্ধে  কোন ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাজি, জায়গা দখলের মতো কোন অভিযোগ পাওয়া যায়নি। তাই আবারো তাকে নেতৃত্বে দেখতে চাই বলে মন্তব্য করেছেন অনেকে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 78 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 58 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 48 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 62 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 31 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ