সীতাকুণ্ডে জামায়াতইসলামি'র স্মারকলিপি প্রদান

সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনকে জামায়াতের ইসলামি'র স্মারকলিপি প্রদান
Eidok-এ শেয়ার
সীতাকুণ্ডে  জামায়াতইসলামি'র স্মারকলিপি প্রদান
ছবি: সংগৃহীত



চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অনুপস্থিত ও দায়িত্বহীন চেয়ারম্যানদের অপসারণ ও বিকল্প নাগরিক কর্তৃক সেবা নিশ্চিতকরণ এবং দ্রুত স্থানীয় নির্বাচন দিয়ে জনসাধারণের সেবা নিশ্চিত করার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) কে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকাল ১০টায় ইউএনও’র পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মামুন। এর আগে উপজেলার সামনে মহাসড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জামায়াতে ইসলামীর শত শত নেতাকর্মী অংশ নেয়।

উপজেলা প্রশাসনকে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মু. তাহের, এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, মিডিয়া সম্পাদক আবুল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মিসবাহু আলম রাসেল, পৌরসভার আমীর হাফেজ আলী আকবরসহ উপস্থিত ছিলেন ৯ ইউনিয়নের জামায়াতের আমীর ও সেক্রেটারিবৃন্দ।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের পাশে রুদাঘরা আন্তঃইউনিয়ন কল্যাণ ট্রাস্ট: আর্থিক সহায়তায় স্বপ্ন দেখছে ৫৫ মেধাবী জেলার খবর ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের পাশে রুদাঘরা আন্তঃইউনিয়ন কল্যাণ ট্রাস্ট: আর্থিক সহায়তায় স্বপ্ন দেখছে ৫৫ মেধাবী 102 ভিউ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান: টিকিট বাণিজ্য ও খাবার সরবরাহে ব্যাপক অনিয়মের প্রমাণ জেলার খবর ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান: টিকিট বাণিজ্য ও খাবার সরবরাহে ব্যাপক অনিয়মের প্রমাণ 84 ভিউ ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, প্রতিবেশী যুবকের ১০ বছরের কারাদণ্ড জেলার খবর ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, প্রতিবেশী যুবকের ১০ বছরের কারাদণ্ড 57 ভিউ বাড়ির ফটকে কাফনের কাপড় পরানো পুতুল, এলাকায় আতঙ্ক জেলার খবর বাড়ির ফটকে কাফনের কাপড় পরানো পুতুল, এলাকায় আতঙ্ক 70 ভিউ নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা জেলার খবর নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা 131 ভিউ দেশের পরিস্থিতি নিয়ে দোহারে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি জেলার খবর দেশের পরিস্থিতি নিয়ে দোহারে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি 49 ভিউ মিরসরাইয়ের শামসুদ্দিনের DXN-এ ESD পদ অর্জন জেলার খবর মিরসরাইয়ের শামসুদ্দিনের DXN-এ ESD পদ অর্জন 68 ভিউ