চিকিৎসা সেবা নিয়ে পাহাড়ে সেনাবাহিনী | আই নিউজ বিডি

চিকিৎসা সেবা নিয়ে পাহাড়ে সেনাবাহিনী 

রাঙ্গামাটির সাজেকের বাঘাইহাটে শতাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।..
Eidok-এ শেয়ার
চিকিৎসা সেবা নিয়ে পাহাড়ে সেনাবাহিনী 
ছবি: সংগৃহীত



বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট "মাইটি সিক্সার্স" ইউনিটের বাঘাইহাট জোন।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা, পিএসসি-এর নির্দেশনায় ক্যাম্প পরিচালনা করেন জোনের রেজিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন শাহ নেওয়াজ সুশান, এএমসি। রোগ নির্ণয়ের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। স্থানীয় পাহাড়ি ও বাঙালিসহ শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন।  

চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা মোঃ আবেদ আলী (৫৩) বলেন, “আমাদের এখানে ডাক্তার নেই, সেনাবাহিনীর এ আয়োজন আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।”

ক্যাপ্টেন সুশান জানান, “ দুর্ঘম ও পাহাড়ি এলাকা হওয়ায় এই অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকে। তাই আমাদের আজকের এই চিকিৎসা ক্যাম্প। মানুষের জন্য নিয়মিত এ ধরনের ক্যাম্প চলবে। মানুষের পাশে থাকাই আমাদের দায়িত্ব।"

স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং নিয়মিত এ ধরনের সেবা চালুর আহ্বান জানান।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন এক্সক্লুসিভ ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 42 ভিউ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু এক্সক্লুসিভ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 79 ভিউ ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী এক্সক্লুসিভ ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী 81 ভিউ জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা এক্সক্লুসিভ জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা 125 ভিউ ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? এক্সক্লুসিভ ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? 63 ভিউ কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ  ‎ এক্সক্লুসিভ কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ ‎ 120 ভিউ মৃত কর্মীর পরিবারের পাশে রেনাটা: করপোরেট দায়বদ্ধতায় নতুন দৃষ্টান্ত এক্সক্লুসিভ মৃত কর্মীর পরিবারের পাশে রেনাটা: করপোরেট দায়বদ্ধতায় নতুন দৃষ্টান্ত 148 ভিউ