নাটোরের বড়াইগ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক | আই নিউজ বিডি

নাটোর

নাটোরের বড়াইগ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক

নাটোরের বড়াইগ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক
Eidok-এ শেয়ার
নাটোরের বড়াইগ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে কিশোরটিকে আটক করা হয় বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৮ জুলাই দুপুরে শিশুটি তার বাড়ির পাশে বসে খেলা করছিল। এই সময় অভিযুক্ত কিশোরটি তাকে অটোভ্যানে চড়িয়ে বেড়ানোর লোভ দেখিয়ে নিয়ে যায়। পরে সে শিশুটিকে পাশের কুমারখালী গ্রামের একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এরপর শিশুটিকে ভয় দেখানো হয় যাতে সে কাউকে কিছু না বলে। মঙ্গলবার বিকালে শিশুটির দাদি তাকে ঐ কিশোরের বাড়ির পথ দিয়ে প্রাইভেট পড়াতে নিয়ে যেতে চাইলে শিশুটি ভয়ে কাঁদতে শুরু করে। এ সময় দাদির কাছে ঘটনার সমস্ত বিবরণ প্রকাশ করে শিশুটি।
এ ঘটনায় বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, শিশুটির পিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়।
বুধবার (১৬ জুলাই) অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Suç গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 70 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Suç নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 71 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Suç দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 59 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Suç দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 97 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Suç সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 73 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Suç ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 40 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Suç শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 81 Views