নাটোরের বড়াইগ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক | আই নিউজ বিডি

নাটোর

নাটোরের বড়াইগ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক

নাটোরের বড়াইগ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক
Eidok-এ শেয়ার
নাটোরের বড়াইগ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে কিশোরটিকে আটক করা হয় বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৮ জুলাই দুপুরে শিশুটি তার বাড়ির পাশে বসে খেলা করছিল। এই সময় অভিযুক্ত কিশোরটি তাকে অটোভ্যানে চড়িয়ে বেড়ানোর লোভ দেখিয়ে নিয়ে যায়। পরে সে শিশুটিকে পাশের কুমারখালী গ্রামের একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এরপর শিশুটিকে ভয় দেখানো হয় যাতে সে কাউকে কিছু না বলে। মঙ্গলবার বিকালে শিশুটির দাদি তাকে ঐ কিশোরের বাড়ির পথ দিয়ে প্রাইভেট পড়াতে নিয়ে যেতে চাইলে শিশুটি ভয়ে কাঁদতে শুরু করে। এ সময় দাদির কাছে ঘটনার সমস্ত বিবরণ প্রকাশ করে শিশুটি।
এ ঘটনায় বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, শিশুটির পিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়।
বুধবার (১৬ জুলাই) অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Verbrechen মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 89 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Verbrechen কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 44 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Verbrechen আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Verbrechen সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 93 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Verbrechen থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Verbrechen সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Verbrechen কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 106 Views