নিরাপদ সড়কের অঙ্গীকারে ঝিনাইদহে বিআরটিএর সচেতনতা ক্যাম্পেইন | আই নিউজ বিডি

ঝিনাইদহ

নিরাপদ সড়কের অঙ্গীকারে ঝিনাইদহে বিআরটিএর সচেতনতা ক্যাম্পেইন

ঝিনাইদহে বিআরটিএর উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে, যা জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে..
Eidok-এ শেয়ার
নিরাপদ সড়কের অঙ্গীকারে ঝিনাইদহে বিআরটিএর সচেতনতা ক্যাম্পেইন
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: 

ঝিনাইদহে 'জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫' উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন আয়োজন করেছে। বুধবার, ১৬ জুলাই ২০২৫, সকাল ১১টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের প্রধান উদ্দেশ্য ছিল সড়কে নিরাপত্তা নিশ্চিত করার জন্য জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা।

বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনে জেলা প্রশাসন এবং পুলিশের ট্রাফিক বিভাগের সমন্বয়ে বাস টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টার ও স্ট্যান্ড এলাকায় ঘরমুখো মানুষ এবং পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমানের দিক নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়।

বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) তানভীর আহমেদ সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির কর্মকর্তা মোঃ লিটন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান, বিআরটিএ'র মোটরযান পরিদর্শক সবুজ হোসেন, সজীব সরকার, পরিবহন কাউন্টারের প্রতিনিধিসহ ট্রাফিক বিভাগের সদস্যবৃন্দ।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারী যাত্রী ও চালকদের মধ্যে এই উদ্যোগ ব্যাপক সাড়া জাগিয়েছে। স্থানীয় মানুষ ও প্রেস মিডিয়া ব্যক্তিবর্গ এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এবং এমন উদ্যোগের মূল্যায়নের আহ্বান জানিয়েছেন। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।

এই ক্যাম্পেইনের মাধ্যমে বিআরটিএ একটি সুস্পষ্ট বার্তা প্রদান করেছে যে, নিরাপদ সড়কের জন্য সকলেরই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এই ধরনের কার্যক্রম সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা করা হচ্ছে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ Luật-Tòa án প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 34 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত Luật-Tòa án ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 41 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি Luật-Tòa án তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 37 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট Luật-Tòa án বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 49 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় Luật-Tòa án এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 72 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি Luật-Tòa án কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 66 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ Luật-Tòa án দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 102 Views