আলোচনা সভায় শহিদদের আত্মত্যাগ স্মরণ করে বক্তারা বলেন, “জুলাই শহিদ দিবস” আমাদের জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল অধ্যায়। গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের অবদান চিরস্মরণীয়।
অনুষ্ঠানে জেলার সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা নিজেদের বক্তব্যে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং জাতির ইতিহাসে এই দিবসের তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের এই আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bemerkungen 0