সিটি হাসপাতালে ভয়াবহ গাফিলতি: সিজারে পেটে রয়ে গেল কাপড়

সিজারিয়ান অপারেশনে ভয়াবহ গাফিলতি! ১৮ ইঞ্চি কাপড় রেখে সেলাই, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রসূতি..
اشتراک‌گذاری در Eidok
সিটি হাসপাতালে ভয়াবহ গাফিলতি: সিজারে পেটে রয়ে গেল কাপড়
عکس: گردآوری‌شده

নরসিংদী প্রতিনিধিঃ গৌরব সাহা

Eye News BD

 

নরসিংদীর শিবপুর উপজেলায় সিজারিয়ান অস্ত্রোপচারের সময় এক নারীর পেটের ভেতরে প্রায় ১৮ ইঞ্চি লম্বা 'মব কাপড়' (রক্ত পরিষ্কারের কাপড়) রেখে সেলাই করে দেন চিকিৎসক। এ ঘটনায় মা ও নবজাতক উভয়েই পড়েছেন মারাত্মক ঝুঁকিতে।

 

ভুক্তভোগী মোসা. লিমা আক্তার (২৮) শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মির্জাকান্দি এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার রাজ-খালেদা মেমোরিয়াল ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

 

ঘটনার বিবরণ অনুযায়ী, ১৭ জুন নরসিংদী সিটি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন লিমা। অস্ত্রোপচার করেন হাসপাতালের চিকিৎসক শিউলি আক্তার। তবে ২১ জুন ছাড়পত্র দেওয়ার পর থেকেই পেটে তীব্র ব্যথা অনুভব করেন তিনি।

 

পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেয়নি। এরপর ৩ জুলাই, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয়বার অস্ত্রোপচার করে লিমার পেট থেকে ১৮ ইঞ্চি কাপড়ের টুকরা বের করা হয়।

 

চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল এ এইচ এম শাখাওয়াত হোসেন অপারেশন করে কাপড়টি অপসারণ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, মব কাপড়ের কারণে পেটে মারাত্মক ইনফেকশন হয়েছে, লিমাকে কয়েকদিন আইসিইউ-তে রাখা হয়েছে, তিনি এখনো আশঙ্কাজনক।

 

ভুক্তভোগীর ভাই জহিরুল ইসলাম বলেন,

"সিজারের পর থেকেই আমার বোন মৃত্যুর সঙ্গে লড়ছে। পেট ফুলে আছে, ইনফেকশন হয়েছে, তীব্র ব্যথায় কাতরাচ্ছে। নবজাতকও মায়ের সেবা ও বুকের দুধ থেকে বঞ্চিত।"

 

তিনি আরও বলেন,

"এ ঘটনায় আমরা নরসিংদী সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেছি। বিএমডিসিতে অভিযোগ করবো, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী মামলার প্রস্তুতিও চলছে।"

 

এদিকে সিটি হাসপাতালের এমডি রতন মিয়া বিষয়টি স্বীকার করে বলেন,

"ভুল হয়ে গেছে, যা ফিরিয়ে আনা সম্ভব নয়। আমরা দেড় লাখ টাকায় সমঝোতার চেষ্টা করেছি, কিন্তু তারা আরও টাকা চাইছেন। আমরা চিকিৎসার খরচও নিতে প্রস্তুত।"

 

তবে অভিযুক্ত চিকিৎসক শিউলি আক্তারের ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া গেছে।

 

নরসিংদী জেলার সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম বলেন,

"এ ধরনের জঘন্য ভুল হতে পারে না। রোগীর জীবন হুমকির মুখে ফেলে কাপড় পেটে রেখে সেলাই করা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد