জয়পুরহাট

জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড: দুই দিনের ছুটি

****
Partager sur Eidok
জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড: দুই দিনের ছুটি
Photo : collectée
জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক টুলস বক্সের শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।  এদিকে শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনা করে প্রতিষ্ঠানটি বুধবার থেকে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
 
ফায়ার সার্ভিস ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পাশেই অবস্থিত জয়পুরহাট জেনারেল হাসপাতালের স্টাফরা প্রথমে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনেন। 
 
এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
ঘটনার খবর পেয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক এবং ইনস্টিটিউটের ইনচার্জ ইন্সট্রাক্টর আকলিমা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ ইনস্ট্রাক্টর আকলিমা খাতুন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। তাদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান সাময়িকভাবে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Nouvelles du district মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 19 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Nouvelles du district সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 78 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Nouvelles du district আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 61 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Nouvelles du district বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 25 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Nouvelles du district বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 95 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Nouvelles du district ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 55 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Nouvelles du district জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 57 Views