জয়পুরহাট

জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড: দুই দিনের ছুটি

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড: দুই দিনের ছুটি
ছবি: সংগৃহীত
জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক টুলস বক্সের শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।  এদিকে শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনা করে প্রতিষ্ঠানটি বুধবার থেকে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
 
ফায়ার সার্ভিস ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পাশেই অবস্থিত জয়পুরহাট জেনারেল হাসপাতালের স্টাফরা প্রথমে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনেন। 
 
এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
ঘটনার খবর পেয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক এবং ইনস্টিটিউটের ইনচার্জ ইন্সট্রাক্টর আকলিমা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ ইনস্ট্রাক্টর আকলিমা খাতুন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। তাদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান সাময়িকভাবে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক জেলার খবর মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 19 ভিউ সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ জেলার খবর সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 68 ভিউ আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা জেলার খবর আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 61 ভিউ বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 25 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 94 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 55 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 57 ভিউ