জনপ্রতিনিধি নাকি নাম ফুটানি:
নির্বাচন করতে হবে নির্বাচিত হওয়ার জন্য। নাম ফুটানির জন্য নয়। তাই নির্বাচনে এমন ব্যক্তিকে মনোনয়ন দিতে হবে যে জনপ্রতিনিধি হতে পারে এবং হওয়ার মত মন মানসিকতা রাখে।
মনে রাখবেন জনপ্রতিনিধি হতে হলে আগে নিজেকে এদেশের মাটি ও মানুষের সাথে মিশতে হবে। সব ধরনের অহমিকা দাম্ভিকতা ছেড়ে বিনয়ী হয়ে জনগণের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াতে হবে। আর এসকল গুণ বিশিষ্ট যেকোনো লোক মনোনয়ন পেতে পারে। আলেম হতে হবে একথা শর্ত নয়।
অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, আমরা যারা ইসলামী দল করি এবং নির্বাচনে দল থেকে কাউকে মনোনীত করি তখন আমরা এসকল বিষয়ের প্রতি খেয়াল করি না। শুধু বড় আলেম হওয়ার কারণে কাউকে মনোনয়ন দিয়ে থাকি। অথচ বড় আলেম হওয়া ও জনপ্রতিনিধি হওয়া এক কথা নয়।
আমার আজকের আলোচনার উদ্দেশ্য হলো যে, দেশে এখন ইসলামের সু বাতাস বইছে। এখন যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি তবে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ইসলামের বিজয় সুনিশ্চিত।
তবে
১.আমাদের মাঝে ঐক্য অটুট রাখতে হবে।
২.যুবসমাজকে উদ্বুদ্ধ করতে হবে।
৩. আমরা যেহেতু চাঁন্দা ধান্ধার রাজনীতি করিনা তাই আমাদের মাঝে দলীয় কোন্দল নেই। হ্যাঁ শুধু নেতৃত্বের লোভ সামলাতে পারলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ।
জনপ্রতিনিধি নাকি নাম ফুটানি: তৌহিদুল ইসলাম | আই নিউজ বিডি
২.যুবসমাজকে উদ্বুদ্ধ করতে হবে।
৩. আমরা যেহেতু চাঁন্দা ধান্ধার রাজনীতি করিনা তাই আমাদের মাঝে দলীয় কোন্দল নেই। হ্যাঁ শুধু নেতৃত্বের লোভ সামলাতে পারলে আমাদের ব..
Nenhum comentário encontrado