শেখ মুজিবের সরলতায় বেঁচে গেছে অনেক বিশ্বাসঘাতক , মন্তব্য ফজলুর রহমানের

Fazlur Rahman, adviser to the BNP chairperson, said Sheikh Mujib’s simplicity allowed many traitors to survive — otherwise, they wouldn’t exist today.
Eidok-এ শেয়ার
শেখ মুজিবের সরলতায় বেঁচে গেছে অনেক বিশ্বাসঘাতক ,  মন্তব্য ফজলুর রহমানের
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেন, শেখ মুজিব সরল ছিলেন বলেই অনেক বিশ্বাসঘাতক রেহাই পেয়েছে, না হলে তাদের অস্তিত্ব থাকত না।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান এক বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, তোমাদের বিশ্বাস করেছিলেন শুধু শেখ মুজিবুর রহমান, একজন বোকা লোক ছিলেন, সরল লোক ছিলেন বলেই। তিনি বলতেন, ‘আমি জাতির পিতা, আমি কারে মারব? আমি মাফ করে দিলাম।’ এই মাফের কারণেই আজ এদের অস্তিত্ব আছে। না হলে আজকের বাংলাদেশে এদের কোনো জায়গা থাকত না।

কালের কণ্ঠের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব বলেন। বক্তব্যে বারবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘খারাপ মানুষ’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই লোকটাই তো স্লোগান শিখিয়েছিল, তোমার-আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা’। এই লোকটাই ৭০ সালের নির্বাচনে সারা পাকিস্তানকে হারিয়ে জিতেছিল।

তিনি বলেন, “৭ মার্চ শেখ মুজিব বলেছিলেন, ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, তোমাদের যা আছে তা নিয়েই শত্রুর মোকাবেলা করো।’ এর পর ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী হামলা চালায়। শেখ মুজিবকে ধরে নিয়ে যাওয়া হয়। তখন সবাই পালিয়ে যায়। একজন বীর সন্তান ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বললেন, আই মেজর জিয়া, ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্য ইনডিপেন্ডেন্স অব বাংলাদেশ অন বিহাফ অব আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’ প্রথমে নিজের নামে বললেও পরে বঙ্গবন্ধুর নাম নেন।

এরপর তিনি আওয়ামী লীগের প্রতি অভিযোগ করে বলেন, “জিয়াউর রহমানের সফলতায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগ তাকে বিতর্কিত করার চেষ্টা করেছে। তাদের কোনো সাহস নেই বলে এখনো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে।

তিনি বলেন, তোমরা যদি আফগানিস্তান চাও, তাহলে বলো স্পষ্টভাবে। আফগানিস্তানে কোনো রাজনীতি নেই, যার অস্ত্র তার ক্ষমতা। সেই সাহস কই তোমাদের? মুখে কিছু, পেটে কিছু। বাটপাড় মুনাফেক।

ফজলুর রহমান দাবি করেন, যারা আমাকে পাগল বলে, তাদের মধ্যে বেশিরভাগই রাজাকারের বংশধর। যারা এখনো পাকিস্তানের স্বপ্ন দেখে। তারা এলাকায় গিয়েই দেখতে পারে ফজলুর রহমান কে।

নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, দলীয় অনেকেই হয়তো এসব কথা বলে না। কেউ হয়তো সাহস করে না, কেউ চায় না। কিন্তু আমি বলি কারণ আমি সাধারণ মানুষ, আমার জ্ঞান না থাকলেও অন্তত ভণ্ডামি নেই।

ফজলুর রহমান জানান, তার এলাকা ইটনায় যারা তাকে নিয়ে উপহাস করে, তারা বাস্তবে রাজনৈতিকভাবে দুর্বল। এমনকি তিনি জানান, দুইবার আবদুল হামিদ আমার সঙ্গে নির্বাচনে হেরেছেন। যারা এখন জামায়াতের প্রার্থী হয়ে দাঁড়ায়, তারা ওয়াজ করে বেড়ায়, অথচ জামানত রক্ষা করতে পারবে না।

তিনি আবারো জোর দিয়ে বলেন, আমি যে বেআক্কেল, সেটা আমি জানি। কিন্তু যারা মহাজ্ঞানী তারা দেশের জন্য কী করছে? আমার বক্তব্যে অনেকের গা জ্বালাপোড়া হলেও বাস্তবটা এটাই।

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি