নওগাঁর ধামইরহাটে বিএনপির বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নওগাঁর ধামইরহাটে বিএনপির বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন..

মো. রিফাতুল হাসান চৌধুরী (সৈকত) avatar   
মো. রিফাতুল হাসান চৌধুরী (সৈকত)
নওগাঁর ধামইরহাটে বিএনপির বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন..
নওগাঁর ধামইরহাটে বিএনপির বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন..
ছবি: সংগৃহীত
নওগাঁর ধামইরহাটে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল কে কেন্দ্র করে উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গঠনতন্ত্র বিরোধী ভোটার তালিকা প্রণয়ন, বিশেষ এক মহলকে বিজয়ী করার হীনষড়যন্ত্র ও ত্যাগ..

 সোমবার (১৪ জুলাই) বিকেল পাঁচটায় ধামইরহাট বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী ও সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক (২ বার) এবং ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিনের নেতৃত্বে দলের ত্যাগী ও বঞ্চিত শতশত নেতাকর্মী এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।এ

 সময় সভাপতি পদপ্রার্থী মো. রুহুল আমিন বলেন, আসন্ন আগামি ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ধামইরহাট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলরকে কেন্দ্র করে গত ১৩ জুলাই রবিবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও ভোটার তালিকা প্রদান করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নওগাঁ জেলা বিএনপির সদস্য মো. এমদাদুল হক মুকুল। প্রদানকৃত ভোটার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারা গত ১৭ বছরে কোন আন্দোলন সংগ্রামে ছিলনা। পাশাপাশি উপজেলা বিএনপির আহবায়ক এবং যুগ্ম আহবায়ক সাক্ষরিত প্রতিটি ইউনিয়নের কমিটি প্রকাশ করা হলে সেই কমিটি বাতিল করে নওগাঁ জেলা বিএনপি তাদের মনমত লোকজন দিয়ে কমিটি তৈরি করেছেন। এই কমিটিতে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নাম নেই। আমি নওগাঁ জেলা বিএনপি ও নির্বাচন পরিচালনা কমিটির নিকট দলের ত্যাগী নেতাকর্মীদের নামগুলো পূণরায় অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।

 মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র মো. রেজুয়ান হোসেন রনজু, নওগাঁ জেলা মহিলাদলের সহ-সভাপতি মোসা. বেলী খাতুন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তহিদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নওগাঁ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুহেল হোসেন সুমন, উপজেলা ছাত্রদলের  আহবায়ক মামুনুর রশীদ মামুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন জাবেদসহ উপজেলার সকল ইউনিয়নের ত্যাগী নেতৃবৃন্দ।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator