ইরান যু দ্ধবিরতিতে বিশ্বাস করে না, আ ক্রমণের জবাব দিতে সর্বাত্মক প্রস্তুত , প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদে হ

Iran’s defense minister declared the country does not believe in ceasefires and is fully prepared to respond decisively to any attack.
Podijeli na Eidoku
ইরান যু দ্ধবিরতিতে বিশ্বাস করে না, আ ক্রমণের জবাব দিতে সর্বাত্মক প্রস্তুত , প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদে হ
Foto: arhiva

ইরানের প্রতিরক্ষামন্ত্রী জানালেন, ইসলামি প্রজাতন্ত্র যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না—শত্রুর আক্রমণের কঠোর জবাব দিতে সর্বদা প্রস্তুত।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ সোমবার এক কৌশলগত বার্তায় জানান, ইসলামি প্রজাতন্ত্র যুদ্ধবিরতির মতো নীতিতে বিশ্বাস করে না এবং দেশটি যেকোনো সামরিক আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পৃথক টেলিফোন আলাপে তিনি এই মনোভাব প্রকাশ করেন।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারের সঙ্গে আলোচনায় নাসিরজাদেহ স্পষ্ট ভাষায় বলেন, আমরা এই অঞ্চলে যুদ্ধ বা অস্থিতিশীলতা ছড়াতে চাই না, তবে কেউ যদি ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে আমরা শক্ত ও নির্ভুল প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করব না।" তিনি আরও বলেন, "ইসলামি প্রজাতন্ত্র কোনো আপস বা সাময়িক যুদ্ধবিরতিতে আস্থা রাখে না। আমাদের প্রস্তুতি সার্বক্ষণিক।

এই আলোচনায় তুর্কি প্রতিরক্ষামন্ত্রী গুলার বলেন, তুরস্ক যুদ্ধবিরতিতে সন্তুষ্ট এবং পারমাণবিক ইস্যুতে এমন একটি যৌক্তিক সমঝোতা হওয়া দরকার যা গোটা অঞ্চলের জন্য কল্যাণকর হবে। গুলারের বক্তব্যে স্পষ্ট যে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে তুরস্ক কূটনৈতিক সমাধানে আগ্রহী।

অন্যদিকে, মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিনের সঙ্গে ফোনালাপে নাসিরজাদেহ ইরানের প্রতি মালয়েশিয়ার সমর্থনের প্রশংসা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসকদের চাপিয়ে দেওয়া অন্যায্য যুদ্ধে আমাদের পাশে দাঁড়ানোর জন্য মালয়েশিয়াকে আন্তরিক ধন্যবাদ।

খালেদ নরদিন বলেন, “ইরান আমাদের কাছে একটি বিশ্বস্ত ও ঘনিষ্ঠ বন্ধু। আমরা শুরু থেকেই ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে এসেছি এবং এখনো তা চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি এই যুদ্ধ ইরানের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং এতে ইরানি জনগণের ঐক্য, সাহস ও সামরিক সক্ষমতা দৃষ্টান্ত হয়ে উঠেছে।

এই বার্তাগুলো থেকে পরিস্কার, ইরান আঞ্চলিক শান্তি নষ্ট করতে চায় না, তবে নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে কোনো দ্বিধা করবে না। একদিকে তুরস্কের কূটনৈতিক সমঝোতার আহ্বান এবং অন্যদিকে মালয়েশিয়ার স্পষ্ট সমর্থন—দুই দেশই ইরানকে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করছে।

বর্তমান উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ইরানের এই অবস্থান শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান এই বার্তায় শুধু যুদ্ধপ্রস্তুতি জানায়নি, বরং তাদের অবস্থান যে আপসহীন এবং আত্মরক্ষায় অটল, সেটাই তুলে ধরেছে।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

ইসরায়েলের রাজনৈতিক প্রতিনিধিত্ব অস্বীকার: মার্কিন প্রেসিডেন্টকে হাসিদিক রাব্বির কঠোর বার্তা Međunarodni ইসরায়েলের রাজনৈতিক প্রতিনিধিত্ব অস্বীকার: মার্কিন প্রেসিডেন্টকে হাসিদিক রাব্বির কঠোর বার্তা 29 Views বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা: সশস্ত্র সংঘাত ও এল নিনোর নেতিবাচক প্রভাব Međunarodni বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা: সশস্ত্র সংঘাত ও এল নিনোর নেতিবাচক প্রভাব 70 Views ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ Međunarodni ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ 79 Views ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট Međunarodni ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট 110 Views চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন Međunarodni চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন 108 Views জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক Međunarodni জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 114 Views সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ Međunarodni সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 94 Views