ভালুকা পৌরসভার ৫নং ওয়ার্ডের রাস্তা বেহাল, দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভালুকা পৌরসভার ৫নং ওয়ার্ডের রাস্তা বেহাল, দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকা পৌরসভার ৫নং ওয়ার্ডের রাস্তা বেহাল, দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ..
ভালুকা পৌরসভার ৫নং ওয়ার্ডের রাস্তা বেহাল, দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ..
ছবি: সংগৃহীত
রাস্তাটি দিয়ে প্রতিদিন আশপাশের ইউনিয়ন থেকে শত শত মানুষ যাতায়াত করেন। বিশেষ করে ফাজিল মাদরাসা ও স্থানীয় কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচল হয়ে পড়েছে কষ্টসাধ্য। প্রতিদিন বাচ্চাদের স্কুলে আনা..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা পৌরসভার ৫নং ওয়ার্ডে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন আশপাশের ইউনিয়ন থেকে শত শত মানুষ যাতায়াত করেন। বিশেষ করে ফাজিল মাদরাসা ও স্থানীয় কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচল হয়ে পড়েছে কষ্টসাধ্য।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে রাস্তার ওপর পানি জমে থাকে, কাঁদা ও জলাবদ্ধতার কারণে হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি নারী, বৃদ্ধ এবং সাধারণ পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিদিন বাচ্চাদের স্কুলে আনা-নেওয়া করতে ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় কোমর পানি পেরিয়ে যেতে হয়।”

এলাকাবাসী বলছে, রাস্তাটি কেবল এই একটি ওয়ার্ডের নয়, আশেপাশের ইউনিয়নবাসীর চলাচলের মূল সড়কও এটি। অথচ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বারবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি।

পৌর প্রশাসনের সুদৃষ্টি কামনা করে তারা বলেন, “ভালুকার উন্নয়ন এখন অনেক এলাকাতেই দৃশ্যমান হলেও, এমন বহু স্থানের রাস্তার অবস্থা আজও করুণ। দেখার যেন কেউ নেই।”

স্থানীয়দের দাবি, দ্রুত এই রাস্তাটির সংস্কার না হলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটবে এবং এলাকাবাসীর ভোগান্তি আরও বাড়বে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator