চট্টগ্রামের কর্ণফুলীতে ৫৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার রাতে উপজেলার মইজ্জ্যেরটেক পুলিশ চেক পোস্টের ম সামনে ৫০০ পিস ইয়াবাসহ সাহাব উদ্দিন (৩৫) এবং সোমবার বিকেলে দক্ষিণ শিকলবাহা বাদামতল মরিয়ম বাপের বাড়ীর বাজার এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ মো. নুর উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিন কক্সবাজার টেকনাফের মৃত আহমদ হোছাইনের পুত্র ও নুর উদ্দিন কর্ণফুলীর শিকলবাহার মৃত মো. হাসেমের পুত্র।
সোমবার সন্ধ্যা সাতটার কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত দুইজনই মাদক কারবারি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট