ঢাকা

পুরান ঢাকার হত্যাকাণ্ড ঘিরে ছাত্রদলের বিরুদ্ধে শিবিরের গুপ্ত মব পরিকল্পনা

JCD leader Nasir Uddin alleges that Jamaat-Shibir’s secret operatives are using the Mitford incident to mislead students and build an anti-JCD mob in Old Dhaka.
Del på Eidok
পুরান ঢাকার হত্যাকাণ্ড ঘিরে ছাত্রদলের বিরুদ্ধে শিবিরের গুপ্ত মব পরিকল্পনা
Foto: arkiv

পুরান ঢাকার ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছাত্রদলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মব তৈরি করছে শিবিরের গুপ্ত কর্মীরা—এমন অভিযোগ তুলেছেন ছাত্রদল নেতা নাছির উদ্দিন।

পুরান ঢাকার ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছাত্রদলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ‘মব’ বা ক্ষুব্ধ জনতা সৃষ্টি করছে জামায়াত-শিবিরের গুপ্ত সংগঠনের কর্মীরা—এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

তিনি বলেন, এসব গুপ্ত কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে ছাত্রদলের বিরুদ্ধে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে। আজ সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি।

নাছির উদ্দিন বলেন, এক সপ্তাহে আরও কয়েকটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু কোনো ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের মব বা ক্ষোভে জড়ানো হয়নি। শুধু মিটফোর্ডের ঘটনাটিকে ইস্যু করে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি অভিযোগ করেন, “শিবিরের গুপ্ত কর্মীরা পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। এমনকি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও নানা ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। যা কোনোভাবেই রাজনৈতিক সহনশীলতার মধ্যে পড়ে না।”

ছাত্রদল নেতা আরও বলেন, “আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। বরং এই বিক্ষোভের মাধ্যমে আমরা জনগণ ও শিক্ষার্থীদের কাছে পরিষ্কার বার্তা দিতে চাই যে, ছাত্রদল কোনো নৈরাজ্য বা অপরাধের সঙ্গে জড়িত নয়। আমরা এই অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি।”

গতকাল রবিবারই ছাত্রদল ‘গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’র প্রতিবাদে এ কর্মসূচির ঘোষণা দিয়েছিল।

আজ বিকেল ৩টা ৩০ মিনিটে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কাকরাইল, মৎস্য ভবন, প্রেসক্লাব, কার্জন হল, টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতাকর্মীরা। পুরো মিছিল জুড়ে ছিল শান্তিপূর্ণ প্রতিবাদ ও শ্লোগান। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আরো বৃহত্তর কর্মসূচির পরিকল্পনা রয়েছে। তারা আশা করছে, সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের প্ররোচনায় না পড়ে সত্যিকার রাজনৈতিক প্রেক্ষাপট অনুধাবন করবেন।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

সিলেট সেনানিবাসে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন Politik সিলেট সেনানিবাসে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন 14 Views আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী Politik আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী 5 Views হাজারীবাগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার Politik হাজারীবাগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার 39 Views আওয়ামী লীগ নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর, রংপুরে শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়াম উদ্বোধন Politik আওয়ামী লীগ নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর, রংপুরে শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়াম উদ্বোধন 18 Views দিনাজপুরে জামায়াতের ১৩ উপজেলা ও শহর শাখার নতুন আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন Politik দিনাজপুরে জামায়াতের ১৩ উপজেলা ও শহর শাখার নতুন আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন 80 Views হাসিনার ফেরা, জুলাই সনদ আর বিএনপির সংকট: কোন পথে দেশ? Politik হাসিনার ফেরা, জুলাই সনদ আর বিএনপির সংকট: কোন পথে দেশ? 119 Views মাঠের নায়ক থেকে রাজনীতির বিতর্কে কোণঠাসা মাশরাফি: দেশে ফেরার আকুতি ও আইনি বাস্তবতার সমীকরণ Politik মাঠের নায়ক থেকে রাজনীতির বিতর্কে কোণঠাসা মাশরাফি: দেশে ফেরার আকুতি ও আইনি বাস্তবতার সমীকরণ 68 Views