কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা এনসিপির | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা এনসিপির

Imran Hossain avatar   
Imran Hossain
কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা এনসিপির
কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা এনসিপির
ছবি: সংগৃহীত
****

এসএসসি পরীক্ষার ফলাফলে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ১৩০০ নম্বরের পরীক্ষায় ১২৩৭ নম্বর পেয়ে চট্টগ্রামের প্রথম হয়েছে আনোয়ারার তাজনীন মেহেজাবীন চৌধুরী। রোববার দুপুরে আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, শিক্ষার্থীর মা শিক্ষিকা মোছাম্মৎ শাহিনা আকতার, সংগঠক লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ, দেলোয়ার হোসেন, ইরফান আল সাঈদ, ইফতেখার হোসেন রায়হান, শাফি আউয়াল, সৈয়্যদ মামুনুর রশিদসহ বিদ্যালয়ের শিক্ষকরা।

জুবাইরুল আলম মানিক বলেন, ‘মেহেজাবীন যে অসাধারণ সাফল্য অর্জন করেছে, সেটা সবার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। এই অর্জনে তার মায়ের অবদান সকল অভিভাবকদের নিকট অনুকরণীয়। আগামীতে মেহজাবীনের স্বপ্ন পূরণে আমরা তার পাশে থাকব।’

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator