যশোর শহরে জলাবদ্ধতায় নাকাল জনজীবন | আই নিউজ বিডি

যশোর

যশোর শহরে জলাবদ্ধতায় নাকাল জনজীবন

গত কয়েকদিনের মাঝারি মাত্রার বৃষ্টিতে আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে যশোর শহরের জনজীবন। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো—কোর্টমোড়, ঈদগাহ মাঠের সামনের রাস্তা ও প্যারিশ রোডসহ বিভিন্ন সড়ক জলাবদ্ধতায় রীতিমতো অচল হয়..
Eidok-এ শেয়ার
যশোর শহরে জলাবদ্ধতায় নাকাল জনজীবন
ছবি: সংগৃহীত

স্থানীয় এক বাসিন্দা জানান, প্রতিবার বৃষ্টি হলেই এই দুর্ভোগ পোহাতে হয়। বাসা থেকে বের হতে পারি না, বাচ্চাদের স্কুলে পাঠানো যায় না। অন্যদিকে, প্যারিশ রোডের এক দোকানদার বলেন, রাস্তায় পানি উঠে দোকানের ভেতরে ঢুকে পড়ে। গ্রাহক আসতে পারে না, বিক্রি বন্ধ হয়ে যায়।যশোর শহরের রিয়েল এস্টেট তালিকা

শুধু সাধারণ মানুষ নয়, জরুরি পরিষেবাও এ পরিস্থিতিতে বাধাগ্রস্ত হচ্ছে। অ্যাম্বুলেন্স বা জরুরি যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে, কারণ বৃষ্টির পানি রাস্তাকে প্রায় অচল করে দিচ্ছে।

যশোর শহরের দীর্ঘদিনের এক অব্যবস্থাপনার নাম এখন ‘ড্রেনেজ সমস্যা’। বিশেষজ্ঞরা বলছেন, শহরের নকশা ও পরিকল্পনায় সঠিকভাবে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই সমস্যা বারবার ফিরে আসছে। বৃষ্টির পানি বের হওয়ার পর্যাপ্ত ও কার্যকর পথ নেই, ফলে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।যশোর শহরের রিয়েল এস্টেট তালিকা

জলাবদ্ধতায় অতিষ্ঠ যশোরবাসী ক্ষোভ প্রকাশ করে বলছেন, আমরা তো কর দিই, অথচ মৌলিক সেবাগুলোই পাচ্ছি না। ড্রেনেজ উন্নয়ন তো সরকারের দায়িত্ব।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভিডিও ও ছবি শেয়ার করে অভিযোগ করছেন—শুধু নির্বাচনের আগে উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে কাজের কোনো অগ্রগতি নেই।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Районные новости সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 79 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Районные новости অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 59 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Районные новости মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 52 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Районные новости ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Районные новости ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 34 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views