স্থানীয় এক বাসিন্দা জানান, প্রতিবার বৃষ্টি হলেই এই দুর্ভোগ পোহাতে হয়। বাসা থেকে বের হতে পারি না, বাচ্চাদের স্কুলে পাঠানো যায় না। অন্যদিকে, প্যারিশ রোডের এক দোকানদার বলেন, রাস্তায় পানি উঠে দোকানের ভেতরে ঢুকে পড়ে। গ্রাহক আসতে পারে না, বিক্রি বন্ধ হয়ে যায়।যশোর শহরের রিয়েল এস্টেট তালিকা
শুধু সাধারণ মানুষ নয়, জরুরি পরিষেবাও এ পরিস্থিতিতে বাধাগ্রস্ত হচ্ছে। অ্যাম্বুলেন্স বা জরুরি যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে, কারণ বৃষ্টির পানি রাস্তাকে প্রায় অচল করে দিচ্ছে।
যশোর শহরের দীর্ঘদিনের এক অব্যবস্থাপনার নাম এখন ‘ড্রেনেজ সমস্যা’। বিশেষজ্ঞরা বলছেন, শহরের নকশা ও পরিকল্পনায় সঠিকভাবে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই সমস্যা বারবার ফিরে আসছে। বৃষ্টির পানি বের হওয়ার পর্যাপ্ত ও কার্যকর পথ নেই, ফলে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।যশোর শহরের রিয়েল এস্টেট তালিকা
জলাবদ্ধতায় অতিষ্ঠ যশোরবাসী ক্ষোভ প্রকাশ করে বলছেন, আমরা তো কর দিই, অথচ মৌলিক সেবাগুলোই পাচ্ছি না। ড্রেনেজ উন্নয়ন তো সরকারের দায়িত্ব।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভিডিও ও ছবি শেয়ার করে অভিযোগ করছেন—শুধু নির্বাচনের আগে উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে কাজের কোনো অগ্রগতি নেই।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0