সাতক্ষীরা

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা

****
اشتراک‌گذاری در Eidok
সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা
عکس: گردآوری‌شده

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও অপরাধ নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সভায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, “অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই জেলাকে নিরাপদ রাখা সম্ভব।” সভায় সম্পত্তি সংক্রান্ত বিরোধ, সন্ত্রাস ও নাশকতা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন, অনলাইন জুয়া দমন, মানব পাচার প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা হ্রাস, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া, বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা اخبار منطقه শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা 59 Views নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ اخبار منطقه নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ 66 Views কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু اخبار منطقه কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু 66 Views নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি اخبار منطقه নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি 61 Views নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি اخبار منطقه নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি 54 Views পোশাক খাতের দীর্ঘস্থায়ী অস্থিরতায় ব্যাংকিং খাতে বড় খেলাপি ঋণের আশঙ্কার কথা বিশেষজ্ঞদের اخبار منطقه পোশাক খাতের দীর্ঘস্থায়ী অস্থিরতায় ব্যাংকিং খাতে বড় খেলাপি ঋণের আশঙ্কার কথা বিশেষজ্ঞদের 54 Views শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা  اخبار منطقه শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা  51 Views