সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও অপরাধ নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সভায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, “অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই জেলাকে নিরাপদ রাখা সম্ভব।” সভায় সম্পত্তি সংক্রান্ত বিরোধ, সন্ত্রাস ও নাশকতা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন, অনলাইন জুয়া দমন, মানব পাচার প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা হ্রাস, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া, বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0