সাতক্ষীরা

সাতক্ষীরার উন্নয়ন অচলাবস্থা ভাঙতে হবে

সাতক্ষীরাকে তার প্রাপ্য সম্মান ও অগ্রগতি দিতে আজই পদক্ষেপ নিতে হবে
Поделиться в Eidok
সাতক্ষীরার উন্নয়ন অচলাবস্থা ভাঙতে হবে
Фото: из открытых источников

সাতক্ষীরা একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় জেলা। ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনার বিচারে এ জেলার জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার যথেষ্ট সামর্থ্য রয়েছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, বছরের পর বছর ধরে জেলার উন্নয়ন কার্যক্রমে যে স্থবিরতা ও অবহেলা চলছে, তা গভীর উদ্বেগের বিষয়।

শুক্রবার জেলা নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় বিশিষ্টজনেরা জেলার দীর্ঘমেয়াদি সমস্যা ও সরকারি অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে চরম ব্যর্থতার চিত্র তুলে ধরেন। তারা বলেন, ভোমরা স্থলবন্দর থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হলেও বন্দরের কাঠামোগত উন্নয়ন হয়নি। পূর্ণাঙ্গ আধুনিক স্থলবন্দরের প্রতিশ্রুতি বহুবার দেওয়া হলেও তা আজও বাস্তবায়নের মুখ দেখেনি।

এ ছাড়া নাভারণ-মুন্সিগঞ্জ রেললাইন প্রকল্প, সাতক্ষীরা-আশাশুনি বাইপাস সড়ক, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কার্যক্রমসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি নেই। বিশেষভাবে শহরের জলাবদ্ধতা সমস্যা—বিশেষ করে কলেজ রোড ও আশপাশের এলাকার দুর্দশা—পরিকল্পনার ঘাটতি ও অদূরদর্শিতার এক করুণ চিত্র তুলে ধরে।

সবচেয়ে হতাশাজনক বিষয় হলো, এসব প্রকল্পে সরকারের সুস্পষ্ট ঘোষণা ও অঙ্গীকার থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর গাফিলতি, উদাসীনতা ও দীর্ঘসূত্রতা প্রকল্প বাস্তবায়নকে বছরের পর বছর পিছিয়ে দিয়েছে। এর ফলে জনগণের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

আমরা মনে করি, সাতক্ষীরার উন্নয়ন নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তা ভাঙতে হলে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সরকারকে প্রকল্প বাস্তবায়নে আরও দায়িত্বশীল, তৎপর এবং স্বচ্ছ হতে হবে। প্রয়োজন সমন্বিত উদ্যোগ, সময়বদ্ধ কর্মপরিকল্পনা এবং নিয়মিত তদারকি।

জেলা নাগরিক কমিটির ২১ দফা দাবি ও নাগরিক সমাজের উদ্বেগকে সম্মান জানিয়ে সরকারের উচিত অবিলম্বে বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ করা। সাতক্ষীরার উন্নয়ন শুধু এখানকার মানুষের অধিকার নয়, এটি জাতীয় অগ্রগতিরও অপরিহার্য অংশ। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন Другой বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন 83 Views ছেলের নেতৃত্ব নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, দলীয় পদ হারালেন রাউজানের বিএনপি নেতা Другой ছেলের নেতৃত্ব নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, দলীয় পদ হারালেন রাউজানের বিএনপি নেতা 71 Views পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা Другой পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা 102 Views দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ Другой দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ 46 Views গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক Другой গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক 121 Views সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ Другой সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ 111 Views গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ Другой গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ 70 Views