আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

গ্রামবাসীর দাবি, অবিলম্বে তাকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক..
Eidok'ta paylaş
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ
Fotoğraf: derleme

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের মৃত দবির উদ্দিনের পুত্র ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মুজিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ লোকজনকে হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, গত ১৭ বছর ধরে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা ও পুলিশের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ এনে তিনি সিআর-১৪৪৭/২৪ নম্বর মামলা দায়ের করেন। এতে বালিথা গ্রামের ৮ জনকে আসামি করা হয়। আদালতে হাজির হলে রাসেল ও এনামুল হক নামের দুইজনকে জামিন না দিয়ে জেলহাজতে পাঠানো হয়। পরে তারা জামিনে মুক্তি পান।

এছাড়া, তাদের মুক্তির আগমুহূর্তে আব্দুল মুজিদ আতশবাজি ফাটিয়ে ৯৯৯-এ ফোন করে তার বাড়িতে ‘বোমা হামলা’ হয়েছে বলে মিথ্যা অভিযোগ করেন বলে অভিযোগ ওঠে। একইসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য মসজিদে দোয়া মাহফিল আয়োজন করায় মসজিদের ইমাম ও মুসল্লীদের গালাগাল ও লাঞ্ছিত করার অভিযোগে তার বিরুদ্ধে একটি পৃথক মামলাও দায়ের করা হয়েছে (সিআর-১০২০/২৪)।

বালিথা জামে মসজিদ কমিটির পক্ষে দায়ের করা মামলার বাদী নুর ইসলাম জানান, আব্দুল মুজিদ প্রকাশ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য ও বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আরশাদ আলী জানান, “আব্দুল মুজিদ একজন মামলাবাজ ব্যক্তি। মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে তিনি অঢেল সম্পদের মালিক হয়েছেন। এখনো তার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন Diğer বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন 83 Views ছেলের নেতৃত্ব নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, দলীয় পদ হারালেন রাউজানের বিএনপি নেতা Diğer ছেলের নেতৃত্ব নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, দলীয় পদ হারালেন রাউজানের বিএনপি নেতা 71 Views পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা Diğer পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা 102 Views দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ Diğer দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ 46 Views গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক Diğer গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক 121 Views সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ Diğer সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ 111 Views গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ Diğer গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ 70 Views